Homeআন্তর্জাতিকইরানে বিক্ষোভ: নিহত ৩ হাজারের বেশি, গ্রেপ্তার অন্তত ৩ হাজার

ইরানে বিক্ষোভ: নিহত ৩ হাজারের বেশি, গ্রেপ্তার অন্তত ৩ হাজার

-

ইরানে গত দুই সপ্তাহের বিক্ষোভে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে মানবাধিকার সংগঠনগুলো।

আজ শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এইচআরএএনএ’র বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, তারা ৩ হাজার ৯০টি মৃত্যুর ঘটনা যাচাই করেছে, যার মধ্যে বিক্ষোভকারী ২ হাজার ৮৮৫ জন।

নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের (আইএইচআর) বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর হাতে নিহত বিক্ষোভকারীর সংখ্যা ৩ হাজার ৪২৮ জন।

আইএইচআর জানায়, ইন্টারনেট বন্ধ রাখার কারণে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যাচ্ছে না। প্রকৃত নিহতের সংখ্যা কয়েকগুণ বেশি হতে পারে।

সংস্থাটি আরও দাবি করে, এই সংখ্যা ৫ হাজার বা ২০ হাজারের বেশিও হতে পারে।

দেশের বাইরে অবস্থিত ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই বিক্ষোভে কমপক্ষে ১২ হাজার মানুষ নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩ হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে সহিংসতার মূল উসকানিদাতা, ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও সশস্ত্র হামলাকারীরা রয়েছেন।

নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, মসজিদে অগ্নিসংযোগ ও সরকারি সম্পত্তি ধ্বংসের মতো অপরাধে সরাসরি জড়িত থাকার অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে।

রয়টার্স জানিয়েছে, গোয়েন্দা অভিযানে অন্তত ২২ জন মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নাজানিন বারাদারান নামে এক নারী রয়েছেন, যিনি ক্ষমতাচ্যুত সাবেক শাহের ছেলে রেজা পাহলভির পক্ষে কাজ করতেন বলে দাবি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, সরকারের কঠোর অবস্থানের পর আপাতত ইরানের বিক্ষোভ অনেকটাই স্তিমিত। টানা ৪ দিন ধরে তুলনামূলকভাবে শান্ত অবস্থা বিরাজ করছে দেশটির রাজধানী তেহরানে। শহরের আকাশে ড্রোন উড়তে দেখা গেলেও বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষোভের চিহ্ন মেলেনি।

LATEST POSTS

নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই, এনসিপিকে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই।তিনি আরও বলেন, 'নিরপেক্ষতা নিশ্চিতের জন্যই লটারির মাধ্যমে মাঠ...

ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তিতে সুয়ারেজ

আরও এক মৌসুমের জন্য ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বুধবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে মেজর লিগ সকার...

সিইসি ও কমিশনারদের বাড়তি নিরাপত্তা দিতে ডিএমপিকে চিঠি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিবের জন্য বাড়তি পুলিশি নিরাপত্তা (এসকর্ট) চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি...

যেকোনো সময়ের চেয়ে চিন্তাশীল বাজেট, বাস্তবায়ন বড় বিষয় হয়ে দাঁড়াবে: দেবপ্রিয় ভট্টাচার্য

দেশের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অন্য যেকোনো সময়ের চেয়ে চিন্তাশীল হয়েছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয়...

Most Popular