Homeআন্তর্জাতিকইরানে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজায় খামেনি সমর্থকদের বড় সমাবেশ

ইরানে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজায় খামেনি সমর্থকদের বড় সমাবেশ

-

ইরানে চলমান বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজায় রাজধানী তেহরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সমর্থকরা বড় সমাবেশ করেছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এএফপি আজ বুধবার জানিয়েছে, সাম্প্রতিক বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্যের জানাজা আয়োজন করা হয় তেহরানে। নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ‘শহীদ’ হিসেবে আখ্যা দিয়েছে ইরান সরকার।

টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে, ইসলামি প্রজাতন্ত্রের পতাকা হাতে হাজারো মানুষের উপস্থিতিতে তেহরান বিশ্ববিদ্যালয়ের বাইরে দোয়া ও জানাজ সম্পন্ন হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ ২ হাজার ৪০৩ জন বিক্ষোভকারী ও ১৪৭ জন সরকার-সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর তথ্য যাচাই করতে পেরেছে।

এএফপি জানিয়েছে, ইরান সরকার এই হতাহতের জন্য ‘দাঙ্গাবাজদের’ দায়ী করছে। তাদের দাবি, নিরাপত্তা বাহিনীর সদস্যের পাশাপাশি নিরীহ পথচারীদের হত্যা করেছে ‘দাঙ্গাবাজরা’।

পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবে জীবনযাত্রার মানের অবনতি ও মূল্যস্ফীতির প্রতিবাদেই ইরানে এই বিক্ষোভের শুরু হয়। ইরানের শীর্ষস্থানীয় নেতারাও বিক্ষোভকারীদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন।

তবে, তারা ক্ষুব্ধ সাধারণ মানুষ এবং ‘দাঙ্গাবাজদের’ আলাদা করে দেখছেন। তাদের মতে, সাধারণ মানুষের ক্ষুব্ধতাকে সরকার বদলানোর হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।

LATEST POSTS

ইসলামী আন্দোলনকে বাদ দিয়েই জামায়াত কার্যালয়ে জরুরি বৈঠকে ১০ দলের শীর্ষ নেতারা

আসন বণ্টন নিয়ে তীব্র টানাপোড়েনের মধ্যে জরুরি বৈঠক বসেছেন জামায়াতে ইসলামীসহ আসন সমঝোতার আলোচনায় থাকা দলগুলোর শীর্ষ নেতারা। আজ বৃহস্পতিবার ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে...

সুযোগ কাজে লাগালেন খাওয়াজা, দলের চাপে কেয়ারির দারুণ সেঞ্চুরি

উসমান খাওয়াজার খেলার কথা ছিলো না। ম্যাচের আগে অসুস্থ অনুভব করায় স্টিভেন স্মিথ ছিটকে যান, এতে আচমকা সুযোগ আসে। সেই সুযোগ খাওয়াজা কাজে লাগান পুরোপুরি।...

অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

নিজের নামে অনৈতিকভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ বৃহস্পতিবার দুদক...

কোন অ্যাপ গোপনে আপনার ক্যামেরা-মাইক্রোফোন ব্যবহার করছে জানবেন যেভাবে

ফোনে ভিডিও কল, ভয়েস মেসেজ, ছবি তোলা কিংবা রেকর্ডিংয়ের জন্য অনেক অ্যাপকেই ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দিতে হয়। কিন্তু এমন কোনো অ্যাপ যদি এই অনুমতি...

Most Popular