Homeখেলাধুলাইকুয়েডরের জাতীয় দলে খেলা ফুটবলার গুলিবিদ্ধ হয়ে নিহত

ইকুয়েডরের জাতীয় দলে খেলা ফুটবলার গুলিবিদ্ধ হয়ে নিহত

-

ইকুয়েডরের জাতীয় দলে খেলা ফুটবলার মারিও পিনেইদা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে তার ক্লাব। ৩৩ বছর বয়েসী এই ফুটবলারকে মোটরবাইকে করে এসে গুলি করা হয়। 

বুধবার ইকুয়েডরের বন্দরনগরী গুয়াকিলে এই ঘটনা ঘটে। মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্ট গ্যাং সহিংসতার হটস্পটে পরিণত হয়েছে গুয়াকিল। সাম্প্রতিক মাসগুলোতে ইকুয়েডরের একাধিক ফুটবলার এই সহিংসতার শিকার হয়েছেন।

পিনেইদা ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের জাতীয় দলের হয়ে খেলেছিলেন। তবে কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের চূড়ান্ত দলে তিনি সুযোগ পাননি। ২০২২ সালে তিনি ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়েও খেলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তার ক্লাব বার্সেলোনা এসসি  জানায়, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গুয়াকিলে তার ওপর হামলার পর আমাদের খেলোয়াড় মারিও পিনেইদার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেছে।’

ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও পিনেইদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, এই ঘটনায় একটি বিশেষ পুলিশ ইউনিট নিয়োজিত করা হয়েছে। ডিজিটাল সংবাদমাধ্যম প্রিমিসিয়াস জানায়, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পিনেইদা, তার মা এবং আরেক নারীর ওপর গুলি চালায়।

গত সেপ্টেম্বর মাসে ইকুয়েডরের দ্বিতীয় বিভাগের তিনজন ফুটবলার নিহত হন, যাদের একজনের বিরুদ্ধে বাজির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল। এক মাস পর স্থানীয় ফুটবলার ব্রায়ান আংগুলা গুলিবিদ্ধ হয়ে আহত হন।

একসময় লাতিন আমেরিকার সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি হিসেবে পরিচিত ইকুয়েডর এখন বিশ্বের শীর্ষ কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া ও পেরুর মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ পাচার কেন্দ্র হয়ে উঠেছে।

গুয়াকিলে গাড়িবোমা হামলা, গুলিবর্ষণ ও চাঁদাবাজির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে শহরটিতে ১,৯০০টি হত্যাকাণ্ড ঘটেছে—যা ইকুয়েডরের ইতিহাসে সর্বোচ্চ।

 

LATEST POSTS

নোবেল পদক উপহারের ঘটনা এই প্রথম নয়, হয়েছে বিক্রিও

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের হাতে এই পদক তুলে দেন...

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আটক ৪

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।আজ শনিবার ভোররাতে সদর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ল, চাপ কমবে তো?

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও পেনশন বাড়িয়ে নতুন জাতীয় বেতন-কাঠামো অনুমোদন করেছে সরকার। নতুন কাঠামোয় গ্রেডভেদে মূল বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত। সর্বনিম্ন গ্রেডে...

দুই সপ্তাহেই নগদ অর্থের সংকটে ইসলামী ব্যাংক

নতুন চেয়ারম্যান নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত স্থিতিশীল অবস্থায় ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এর পর মাত্র দুই সপ্তাহের মধ্যে নগদ অর্থসংকটে পড়েছে ব্যাংকটি।গ্রাহকদের আমানত তুলে...

Most Popular