Homeআন্তর্জাতিকআর একটু এদিক-সেদিক হলেই মারা যেতাম, তেহরানে গুলির মুখে বেঁচে ফেরা কিয়ারাশ

আর একটু এদিক-সেদিক হলেই মারা যেতাম, তেহরানে গুলির মুখে বেঁচে ফেরা কিয়ারাশ

-

‘হঠাৎ গুলির শব্দ শুনলাম। পাশে তাকিয়ে দেখি একসঙ্গে তিনজন মানুষ মাটিতে লুটিয়ে পড়েছে। আর একটু এদিক-সেদিক হলেই আমি মারা যেতাম।’

আজ শনিবার জার্মানি থেকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ৪৪ বছর বয়সী ইরানি নাগরিক কিয়ারাশ।

জন্মস্থান ইরান হলেও এখন জার্মানিতে বসবাস করেন তিনি। সম্প্রতি নিজ দেশে গিয়ে বিক্ষোভ ও সহিংস দমন-পীড়নের প্রত্যক্ষদর্শী হন।

সাক্ষাৎকারে কিয়ারাশ বলেন, ১০ জানুয়ারি উত্তর তেহরানে এক বিশাল সমাবেশে হঠাৎ গুলি শুরু হয়। চাদর পরা এক ব্যক্তি ভিড়ের দিকে সরাসরি গুলি চালায়। মুহূর্তেই রক্তে ভিজে যায় রাস্তা।

তিনি জানান, তার পাশেই একটি ছেলে চিৎকার করছিল। রক্তে ভেজা হাতে তার সঙ্গীকে বাঁচানোর চেষ্টা করছিল।

কিয়ারাশ বলেন, ছেলেটি বুঝতেই পারেনি তার সঙ্গীকে গুলি করা হয়েছে। এই দৃশ্যটা এখন আমার কাছে দুঃস্বপ্নের মতো মনে হয়।
 
সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে আসাটা অলৌকিক মনে করেন কিয়ারাশ।

কিয়ারাশ বলেন, সামরিক প্রশিক্ষণ থাকার কারণে ভারী মেশিনগানের শব্দ আমি চিনতে পারি। 
 
তিনি জানান, গত ৮ জানুয়ারি উত্তরাঞ্চলের আমোল শহরে গিয়েছিলেন কিয়ারাশ। সেখানে তিনি রাইফেলের শব্দ শুনেতে পান।
 
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ইরানি এএফপিকে জানান, তেহরানের রাস্তায় বারবার গুলির শব্দ শুনেছেন তিনি।

৩৩ বছর বয়সী ওই ব্যক্তি বলেন, ‘এটা শটগান নয়, স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেলের গুলি। প্রতি ১০ মিনিটে এক দফা করা হচ্ছিল।’

তবে গুলির মুখেও লোকজন ছত্রভঙ্গ হচ্ছিল না। ওরা দাঁড়িয়ে ছিল, বলে তিনি। 

এএফপিকে কিয়ারাশ জানান, এক বন্ধু গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার খবর পেয়ে আত্মীয়দের সঙ্গে দক্ষিণ তেহরানের কবরস্থান বেহেশত-এ-জাহরায় যান তিনি।
 
কিয়ারাশ বলেন, সেখানে তখন মানুষের ঢল। দুটি গুদামে কালো ব্যাগে ভরে রাখা হয়েছে মরদেহ। কোথাও দুটি, আবার কোথাও তিনটি মরদেহের স্তূপ।

নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর হাতে নিহত তিন হাজার ৪২৮ জন বিক্ষোভকারীর মৃত্যু তারা যাচাই করেছে। তবে প্রকৃত সংখ্যা কয়েক গুণ বেশি হতে পারে বলে ধারণা করছে সংস্থাটি।

LATEST POSTS

রোনালদোর রেকর্ড ভাঙতে মাত্র দুই গোল দূরে এমবাপে

আরেকটি জোড়া গোল করলেই রিয়াল মাদ্রিদের হয়ে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে ফেলতে পারেন কিলিয়ান এমবাপে। বুধবার রাতে জোড়া গোল করার পর ক্রিস্তিয়ানো...

গণভোটের প্রশ্ন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে ইসির পরিপত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি, ভোটগ্রহণ পদ্ধতি ও ভোটদানের প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন (ইসি) পরিপত্র জারি করেছে।২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় গণভোটের প্রশ্ন, ভোটদানের...

আমেরিকার রাজনীতিতে ইসরায়েলবিরোধী রাজনীতিকদের অবস্থান কি শক্তিশালী হচ্ছে?

আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে একটি সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ পরিবর্তন ইতোমধ্যে ঘটে গেছে। তার প্রথম বড় আভাস পাওয়া গিয়েছিল নিউইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানির উত্থানের মধ্য দিয়ে।...

পেট্রোল-ডিজেলচালিত গাড়ির দাম আরও বাড়তে পারে

সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পেট্রোল ও ডিজেলচালিত আমদানি করা গাড়ির ওপর কর বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এর ফলে এসব গাড়ির দাম বাড়তে পারে।প্রস্তাব অনুযায়ী, ১ হাজার...

Most Popular