Homeরাজনীতিআবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে আবু সাঈদের বাড়িতে যান তারেক রহমান। পরে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘শহীদ আবু সাঈদ ও তার পরিবারের ত্যাগ এ দেশকে এক নতুন পর্যায়ে নিয়ে এসেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী এবং আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারেক রহমান স্থানীয় একটি মাদ্রাসা মাঠে যান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষ জয়যুক্ত হলেই এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।’

পরে তিনি রংপুরে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিতে রওনা দেন।

LATEST POSTS

বৈষম্যমূলক স্থাপনা, প্রাণ-প্রকৃতির ক্ষয় ও দায়িত্বশীল পর্যটন

হেমন্তের পর থেকে শীতকাল জুড়েই মূলত বাংলাদেশের মানুষ ঘোরাঘুরি করে। তবে সমকালে হাওর ও পাহাড়ে বর্ষাকালও হয়ে উঠছে এক নতুন পর্যটন মৌসুম।যদিও বাংলাদেশের মানুষের পর্যটনের...

শীর্ষস্থানীয় উৎপাদক হয়েও কেন মাছ আমদানি করে বাংলাদেশ?

বিশ্বের অন্যতম প্রধান মাছ উৎপাদনকারী দেশ বাংলাদেশ। খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) জুন ২০২৬-এর এক প্রতিবেদন অনুযায়ী, নদী, হ্রদ ও জলাভূমি থেকে মাছ আহরণে বাংলাদেশ...

বৈশাখে মঞ্চ মাতাবেন জেমস-চিরকুট-ইমরান

নববর্ষকে ঘিরে সারা দেশে চলছে নানা আয়োজন। পহেলা বৈশাখ উপলক্ষে এবারও থাকছে একাধিক সঙ্গীতানুষ্ঠান। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে মঞ্চ মাতাবেন জনপ্রিয় শিল্পীরা।পাবনায় বৈশাখের সকাল শুরু...

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডের ঝুঁকি আগাম শনাক্ত ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সেমিনার। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন...

Most Popular