Homeসারাদেশআড়াই ঘণ্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি

আড়াই ঘণ্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি

-

ঢাকায় মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর ডেইজি নামের সিংহীটিকে খাঁচায় ফেরানো হয়েছে।

আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে খাঁচা থেকে বেরিয়ে যায় ডেইজি। ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। প্রায় আড়াই ঘন্টা পর সিংহীটিকে নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রফিকুল ইসলাম বলেন, ‘সিংহীটি খাঁচা থেকে বের হয়ে গেছে। তবে এটি এখনো চিড়িয়াখানায় ৬ ফুট উচ্চতার নেটের ভেতরেই আছে। আমরা ইতোমধ্যে সিংহীটিকে চেতনানাশক দিয়েছি। সিংহীটি অচেতন হয়ে গেলে আবার খাঁচায় ফিরিয়ে আনা হবে।’

‘তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সিংহীটির অচেতন হতে ১৫-২০ মিনিট সময় লাগতে পারে,’ সন্ধ্যা ৭টার দিকে বলেন তিনি।

তিনি আরও জানান, চিড়িয়াখানার ভেতরে থাকা সব দর্শনার্থীকে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।

সিংহীটি কীভাবে খাঁচা থেকে বের হলো—এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘খাঁচার গেট সম্ভবত তালা মারা ছিল না। কোথাও কোনো ভাঙা বা গ্রিলে ফাঁকা পাওয়া যায়নি। এ বিষয়ে আজ রাতেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’

বর্তমানে মিরপুর চিড়িয়াখানায় মোট ৫টি সিংহ রয়েছে বলে জানা গেছে।

সিংহীটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এল তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে  এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।  

কমিটির অপর সদস্য হলেন উপপরিচালক (খামার) মো. শরিফুল হক। কমিটি তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের নিকট পেশ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশেষ প্রশিক্ষিত প্রাণী-ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহীটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করায়। তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পশুচিকিৎসক দল নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।

LATEST POSTS

চট্টগ্রাম বিমানবন্দরে ৮০০ কার্টন সিগারেট উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।আজ শনিবার সকালে বিমানবন্দরের নিরাপত্তা সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এগুলো উদ্ধার...

ব্রাজিল না আর্জেন্টিনা? এই উন্মাদনা বাংলাদেশের জন্য কেন ভালো

বিশ্বকাপ এলেই বাংলাদেশ যেন দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ ব্রাজিল, আরেক ভাগ আর্জেন্টিনা। রাস্তায় রাস্তায় পতাকা উড়ে, ছাদে ছাদে ব্যানার টাঙানো হয়, ফেসবুকে...

এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘ প্রতিবেদন

চলতি বছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল, কারণ একাধিক অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জ রয়েছে।আজ রোববার প্রকাশিত জাতিসংঘের...

শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার মোশন ফার্স্টলুক প্রকাশ

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত 'প্রিন্স' সিনেমার মোশন ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। সিনেমাটি আসন্ন ঈদে মুক্তির জন্য শুটিং চলছে।১৬ সেকেন্ডের মোশন ফার্স্টলুকে দেখা...

Most Popular