Homeখেলাধুলা৪৩ বছর বয়সেও ছুটছেন অ্যান্ডারসন, পেলেন ল্যাঙ্কাশায়ারের নেতৃত্ব

৪৩ বছর বয়সেও ছুটছেন অ্যান্ডারসন, পেলেন ল্যাঙ্কাশায়ারের নেতৃত্ব

-

ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের বয়স ৪৩ বছর পেরিয়ে গেলেও তিনি যেন অদম্য! ঘরোয়া টুর্নামেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপের আগামী মৌসুমের জন্য ল্যাঙ্কাশায়ারের অধিনায়ক মনোনীত হয়েছেন তিনি।

একমাত্র পেস বোলার হিসেবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সাতশ উইকেটের মালিক অ্যান্ডারসন। ২০০২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিষেক হয়েছিল ল্যাঙ্কাশায়ারের জার্সিতেই। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও কাউন্টিতে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।

সবশেষ মৌসুমে ল্যাঙ্কাশায়ারের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন এই ডানহাতি পেসার। গত মাসে দলটির সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি স্বাক্ষর করেন তিনি। এবার লাল বলের ক্রিকেটের আসরের জন্য পাকাপাকিভাবে তার কাঁধে তুলে দেওয়া হয়েছে নেতৃত্ব।

ডিভিশন টুতে থাকা দলটির গুরুদায়িত্ব পেয়ে অভিজ্ঞতায় পরিপূর্ণ অ্যান্ডারসন বলেন, ‘গত মৌসুমে প্রথমবারের মতো ল্যাঙ্কাশায়ারকে নেতৃত্ব দেওয়াটা ছিল বিশাল সম্মানের এবং নতুন মৌসুমের দিকে এগিয়ে যাওয়ার পথে আমি পূর্ণকালীন দায়িত্ব নিতে পেরে গর্বিত।’

‘আমাদের একটি দুর্দান্ত দল আছে, যেখানে তারুণ্য ও অভিজ্ঞতার একটি দারুণ মিশ্রণ রয়েছে। আমরা একসঙ্গে কী কী অর্জন করতে পারি তা নিয়ে আমি রোমাঞ্চিত, যেখানে প্রথম বিভাগে উন্নীত হওয়াই আমাদের প্রধান লক্ষ্য,’ যোগ করেন বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট পাওয়া এই তারকা।

অ্যান্ডারসনকে বাকিদের জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে ল্যাঙ্কাশায়ারের প্রধান কোচ স্টিভেন ক্রফট বলেন, ‘ক্রিকেটে তার অভিজ্ঞতা অতুলনীয় এবং গত মৌসুমের দ্বিতীয়ার্ধে সে যেভাবে অধিনায়কত্বটা গ্রহণ করে নিয়েছিল, সেটা স্পষ্টভাবে দেখায় যে কেন এই দায়িত্বের জন্য সে-ই সঠিক ব্যক্তি।’

অধিনায়ক হিসেবে অ্যান্ডারসনের প্রথম ম্যাচটি হবে আগামী বছরের ৩ এপ্রিল। সেদিন অ্যাওয়ে ম্যাচে নর্দাম্পটনশায়ারের মুখোমুখি হবে ল্যাঙ্কাশায়ার।

LATEST POSTS

আসামি বাইরে, ভাড়ায় জেল খাটছেন আরেকজন

গাজীপুরে বন বিভাগের করা মামলার আসামি ছাত্তার মিয়া বাইরে ঘুরে বেড়াচ্ছেন। তার পরিবর্তে টাকার বিনিময়ে কারাগারে আছেন সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি।আজ মঙ্গলবার রাতে কালিয়াকৈর...

এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থী ঝরে পড়ার সংকেত আমাদের কী বার্তা দিচ্ছে?

সারা দেশে চলছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা। প্রতি বছরের মতো এবারও লাখো শিক্ষার্থী নতুন স্বপ্ন, প্রত্যাশা ও অনিশ্চয়তাকে সঙ্গে নিয়ে পরীক্ষার হলে বসেছে। এই পরীক্ষা...

জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ বিষয়ে সরকার নজরদারি রাখবে বলেও জানান তিনি।আজ শুক্রবার...

কোথায় ভোট দিচ্ছেন তারকারা

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ ভোটারদের মতো শোবিজ অঙ্গনের তারকারাও প্রস্তুত ভোটকেন্দ্রে যাওয়ার জন্য। রাজধানীতে বসবাসের কারণে বেশিরভাগ তারকার ভোটকেন্দ্র ঢাকার বিভিন্ন এলাকায়। বেশ...

Most Popular