Homeখেলাধুলা২০৭ র‍্যাঙ্কের ব্যবধান উড়িয়ে চমক বাংলাদেশের গৌরবের

২০৭ র‍্যাঙ্কের ব্যবধান উড়িয়ে চমক বাংলাদেশের গৌরবের

-

ইয়োনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০২৫-এ স্বাগতিক শাটলারদের হতাশার দিনে আশার আলো হয়ে উঠলেন গৌরব সিংহ। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তার থেকে ২০৭ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়ান পুশকাল ইরুসুমাল্লাকে অনায়াসে হারিয়ে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছেন তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন এই ব্যাডমিন্টন খেলোয়াড়।

বুধবার ঢাকার পল্টনে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ৬৭৬ নম্বরে থাকা গৌরব ২১-১২ ও ২১-১১ ব্যবধানে পরাজিত করেন ৪৬৯ র‍্যাঙ্কধারী ইরুসুমাল্লাকে। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দেন গৌরব।

ম্যাচ শেষে সন্তুষ্টি প্রকাশ করে গৌরব বলেন, ‘আন্তর্জাতিক মঞ্চে জয় পাওয়া সবসময়ই আনন্দের। এই আত্মবিশ্বাস সামনে এগিয়ে নিতে চাই, কারণ পুরুষদের ডাবলসেও আমার লড়াই বাকি আছে।’

উল্লেখ্য, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা তিনবার জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতা রয়েছে গৌরব সিংহের। আন্তর্জাতিক আসরে তার এই পারফরম্যান্স নিঃসন্দেহে দেশের ব্যাডমিন্টনের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনছে।

তবে গৌরবের এই সাফল্য ছাড়া দিনটি বাংলাদেশের জন্য ছিল বেশ হতাশার। বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন খন্দকার আবদুস সওদ (৩৫৩), শুই চিং মং মারমা (৫৩৪) ও সিফাত উল্লাহ (৬৩৩) তিনজনই নিজেদের প্রথম ম্যাচেই বিদায় নেন।

LATEST POSTS

রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রমাণে ব্যর্থ গাম্বিয়া: আইসিজেতে মিয়ানমার

রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ প্রমাণে গাম্বিয়া ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে মিয়ানমার। আজ শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) শুনানিতে এ দাবি করে দেশটি।বার্তা সংস্থা...

স্নিকো অপারেটরের ভুলে বেঁচে গিয়ে কেয়ারির সেঞ্চুরি, দায় স্বীকার কর্তৃপক্ষের

অ্যাশেজ সিরিজে ব্যবহৃত স্নিকো প্রযুক্তির মালিকানাধীন প্রতিষ্ঠান বিবিজি স্পোর্টস দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, অপারেটরের ভুলের কারণে তৃতীয় টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড রিভিউ নেওয়া সত্ত্বেও...

গুলি হাদির ডান দিক দিয়ে ঢুকে বামে বেরিয়ে গেছে: স্বাস্থ্যের ডিজি

গুলি ওসমান হাদির ডান দিক দিয়ে ঢুকে বামে বেরিয়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফর।  তিনি আরও বলেন, ওসমান হাদির অবস্থা...

নতুন আইফোন কবে আসবে জানালো অ্যাপল

অ্যাপল তাদের পরবর্তী পণ্য উন্মোচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে।আগামী ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত অ্যাপল পার্ক ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এ আয়োজন। এবারের অনুষ্ঠানের ট্যাগলাইন...

Most Popular