Homeখেলাধুলা২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সান্তোসে নেইমার!

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সান্তোসে নেইমার!

-

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে শৈশবের ক্লাব সান্তোসেই থাকতে পারেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকার সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে ক্লাবটি অগ্রসর পর্যায়ের আলোচনায় রয়েছে বলে জানিয়েছে ইএসপিএন-এর একাধিক সূত্র।

নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ এ মাসের শেষেই শেষ হচ্ছে। তবে সান্তোসের ম্যানেজমেন্ট এবং নেইমারের প্রতিনিধিরা, যাদের নেতৃত্বে রয়েছেন তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র, ছয় মাসের একটি নতুন চুক্তি নিয়ে নীতিগত সমঝোতায় পৌঁছেছেন বলে জানা গেছে। এই চুক্তির মেয়াদ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত হওয়ার কথা।

বর্তমানে ৩৩ বছর বয়সী নেইমার যুক্তরাষ্ট্রে ছুটিতে রয়েছেন। বাঁ হাঁটুর চোটে ভুগলেও চলতি মৌসুমের শেষ দিকে গুরুত্বপূর্ণ সময়ে সান্তোসকে শীর্ষ লিগে টিকে থাকতে বড় ভূমিকা রাখেন তিনি। শেষ তিন লিগ ম্যাচে চার গোল করে দলের রেলিগেশন শঙ্কা দূর করতে সহায়তা করেন এই ফরোয়ার্ড।

মৌসুম শেষে নেইমার নিজেই স্বীকার করেছিলেন, তার অগ্রাধিকার সান্তোসেই থেকে যাওয়া। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা জানুয়ারিতে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল ছাড়ার পর শৈশবের ক্লাবে ফেরেন এবং আগামী বছর নিজের চতুর্থ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন।

তবে বছরের শেষের আগেই বাঁ হাঁটুতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করাতে পারেন নেইমার। এটি তুলনামূলকভাবে সাধারণ একটি প্রক্রিয়া এবং পুনর্বাসনে প্রায় এক মাস সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

চোটের কারণে গত দুই বছর ব্রাজিল জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে বাঁ হাঁটুর এসিএল ছিঁড়ে যাওয়া এবং মেনিস্কাসে চোট পান তিনি।

তবু সব প্রতিকূলতার মাঝেও সান্তোসের হয়ে ৩০ ম্যাচে ১২ গোল ও ছয়টি অ্যাসিস্ট করেছেন নেইমার। সান্তোস কর্তৃপক্ষও তাকে শুধু মাঠের পারফরম্যান্সের দিক থেকেই নয়, ক্লাবে ফেরার পর যে বিশাল বাণিজ্যিক প্রভাব পড়েছে, সেটিকেও বড় সম্পদ হিসেবে দেখছে।

LATEST POSTS

ইরান: পারস্য সাম্রাজ্যের গর্বিত উত্তরাধিকার

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিত হামলার কয়েকদিন পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক ভাষণে নিজ দেশের 'প্রাচীন সভ্যতার' প্রশংসা করেছিলেন। তিনি সদর্পে জানিয়েছিলেন, তার...

‘রাজনৈতিক মতভিন্নতার কারণে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়’

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ...

অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের ‘থ্রি-আর’ কৌশল

অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এবং এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সরকার ‘থ্রি-আর’ কৌশল উন্মোচন করতে যাচ্ছে।এই কৌশলের মধ্যে রয়েছে রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন...

এবার চ্যালেঞ্জিং চরিত্রে পারসা ইভানা

একটি মৃত, শূন্য হয়ে যাওয়া সম্পর্কে আটকে থাকার গল্পে নির্মিত ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’ নিয়ে ঈদে দর্শকদের সামনে আসছেন পারসা ইভানা।রেজাউর রহমান পরিচালিত এই ওয়েবফিল্মের ট্রেইলারে...

Most Popular