Homeসারাদেশ১১ ঘণ্টা পর কেরাণীগঞ্জে ভবনের আগুন নিয়ন্ত্রণে

১১ ঘণ্টা পর কেরাণীগঞ্জে ভবনের আগুন নিয়ন্ত্রণে

-

কেরানীগঞ্জ জাবালে নূর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আজ শনিবার বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার খবরটি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

এর আগে আজ শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মিডিয়া সেল জানায়, বাবুবাজারের  জাবালে নূর টাওয়ার নামে একটি ভবনের নিচতলায় আগুন লেগেছে।

খবর পেয়ে প্রথমে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। 

পরে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  

ভবন থেকে ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে সুতা ব্যবসায়ী রাজু এন্টারপ্রাইজের মো বশির বলেন, ভোরবেলা খবর পেয়ে ঢুকতে যাই। কিন্তু পারিনি। কালো ধোঁয়া। কিছু দেখা যায় না, চোখ দিয়ে পানি পড়ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন একটু নিয়ন্ত্রণে আনার পর ১০টার দিকে ভেতরে ঢুকে কিছু মালামাল উদ্ধার করতে পারি।

স্থানীয়রা জানান, বেজমেন্টে ঝুট কাপড় রয়েছে। ঝুটের মধ্যেই আগুন ধরেছে বা ঝুটের কারণে আগুন ছড়াতে পারে বলে ধারণা ওই ভবনের ব্যবসায়ীদের। 

তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানায়নি।

ভবনের প্রথম দুই তলায় মার্কেট। উপরে আবাসিক। পাঁচতলার বাসিন্দা আবির জানান, আগুন লাগার ১৫-২০ মিনিটের মধ্যেই তারা টের পান। রুমে ধোঁয়া ঢুকতে থাকে। এর মধ্যেই আগুন আগুন বলে অন্যান্য ফ্ল্যাট থেকে চিৎকার শুনতে পান। দরজা খুলে দেখেন, ওপর থেকে মানুষ নিচে নামছে। জাবালে নূর বিল্ডিংয়ে মোট পাঁচটি এক্সিট পয়েন্ট।

LATEST POSTS

গাজা শান্তি পর্ষদের সদস্য হতে লাগবে বিলিয়ন ডলার, ব্লুমবার্গের প্রতিবেদন 

গাজা পুনর্গঠন ও স্থিতিশীলতা নিশ্চিতে গঠিত গাজা শান্তি পর্ষদের জন্য ট্রাম্প প্রশাসনের তৈরি খসড়া সনদ ফাঁস হয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে।মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী,...

বিশ্বকাপের আগে বেঙ্গালুরুতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচ কলকাতা ও এক ম্যাচ মুম্বাইতে খেলবে বাংলাদেশ। তবে টুর্নামেন্ট শুরুর আগে লিটন দাসের দলকে যেতে হবে বেঙ্গালুরুতে। সেখানে অফিসিয়াল...

আয় গোপনে জরিমানা হওয়া উচিত প্রমাণসাপেক্ষে

কর দেওয়া নাগরিকের দায়িত্ব এবং ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দেওয়া অপরাধ। কেউ আয় গোপন করলে, সম্পদ বা দায়ের তথ্য অসত্যভাবে দেখালে কিংবা ভুয়া ব্যয় দেখিয়ে সরকারের...

বিশ্ববাজারে কমল তেলের দাম, যেভাবে বাজারে আসছে ১৬ কোটি ব্যারেল তেল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালি পার হয়েছে সৌদি আরবের পতাকাবাহী তিনটি সুপার ট্যাঙ্কার। বিশ্ববাজারে ইতোমধ্যে জ্বালানি তেলের...

Most Popular