Homeখেলাধুলা‘হার্দিক ভাই অবিশ্বাস্য ব্যাটিং করেছেন’, সিরিজ জিতে বলছেন তিলক

‘হার্দিক ভাই অবিশ্বাস্য ব্যাটিং করেছেন’, সিরিজ জিতে বলছেন তিলক

-

উড়ন্ত শুরু করে দিয়েছিলেন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা। এরপর সেই ছন্দে উড়তে থাকেন তিলক বর্মা। তবে তাদের সবাইকে বিস্ফোরক ইনিংসে পরে ছাপিয়ে যান হার্দিক পান্ডিয়া। সিরিজ নির্ধারণী ম্যাচে বিশাল পুঁজি গড়ে জয় পায় ভারত। দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখা হার্দিকে মজেছেন তিলক।

আহমেদাবাদে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৩০ রানে জিতেছে ভারত। এক ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সিরিজ নিশ্চিত করেছে ৩-১ ব্যবধানে। আগে ব্যাট করে দুই ফিফটি আর ঝড়ো দুই ইনিংসে ভর করে ভারত করে ৫ উইকেটে ২৩১ রান। পুরো ২০ ওভার খেলে প্রোটিয়ারা থামে ২০১ রানে।

শুভমান গিলের কারণে বেশ কয়েক ম্যাচ বাইরে বসে থাকার পর একাদশে ফিরেন সঞ্জু। ফিরেই তুলেন ঝড়। অভিষেককে নিয়ে পাওয়ার প্লে কাজে লাগান। অভিষেক ২১ বলে ৩৪ আর সঞ্জু ২২ বলে করেন ৩৭ রান।

অধিনায়ক সূর্যকুমারের আরেকটি ব্যর্থ দিনে দুরন্ত জুটি গড়েন তিলক-হার্দিক। ১১৫ রানের জুটিতে রান এসেছে ঝড়ের গতিতে। মাত্র ২৫ বলে ৫টি করে চার-ছক্কায় ৬৩ করেছেন হার্দিক।  ৪২ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তিলক।

রান সংখ্যায় বেশি করলেও ম্যাচের মূল প্রভাবক যে ছিলেন হার্দিক, ম্যাচ শেষে এটা জানিয়ে গেছেন তিলক, ‘আমি জানি এখানকার আহমেদাবাদের উইকেট কেমন আচরণ করে। ম্যাচের শুরুতে অভিষেক আর সঞ্জু ভাই যেভাবে খেলেছেন, তা দেখেই আমি বুঝেছিলাম যে উইকেট ভালো। আমি কেবল সেই স্ট্রাইক রেটটা ধরে রাখতে চেয়েছিলাম এবং নিজের আগ্রাসী মনোভাবটা দেখাতে চেয়েছিলাম। হার্দিক ভাই অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। নন-স্ট্রাইকার প্রান্ত থেকে তার ব্যাটিং দেখাটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। তিনি অত্যন্ত নিখুঁতভাবে বড় শট খেলছিলেন এবং তাকে ব্যাটিং করতে দেখাটা ছিল এক কথায় চমৎকার।’

LATEST POSTS

পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইসি, উপজেলা নির্বাচন অফিসগুলোকে সতর্ক থাকার নির্দেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) বলছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।গতকাল শুক্রবারের এ গুলির...

এআই নিয়ে বিশ্ব এখন দুই দলে বিভক্ত, গতি কমানোর আহ্বানেও থামছে না দৌড়

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক ক্রমেই দুই বিপরীত দলে ভাগ হয়ে পড়ছে। এক পক্ষ মনে করছে, প্রযুক্তিটির দ্রুত অগ্রগতি মানবসভ্যতার জন্য অভূতপূর্ব সম্ভাবনা...

রপ্তানিনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে গ্লোবাল সাউথের দেশগুলোকে নতুন করে ভাবতে হবে কেন?

নব্য উদারবাদ (নিওলিবারেলিজম) ও রপ্তানিনির্ভর প্রবৃদ্ধির সীমাবদ্ধতা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক এবং মার্কসবাদী অর্থনীতিবিদ প্রভাত...

বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় ৯৫ শতাংশ কৃষক নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও সালফারের সমন্বয় অসম মাত্রায় ব্যবহার করেন, যা মাটির স্বাস্থ্য, ফসলের...

Most Popular