Homeবিনোদনহলে হলে ছুটছেন তারকারা

হলে হলে ছুটছেন তারকারা

-

অনেক দিন ধরেই ঈদে বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ার প্রচলন চলে আসছে। আর বড় বাজেটের সিনেমা মানেই বড় তারকা ও ভালো গল্পের উপস্থিতি। এবারের ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি নতুন সিনেমা। 

এসব সিনেমার অধিকাংশ তারকা ঈদের দিন প্রেক্ষাগৃহে গিয়েছিলেন এবং আজও যাবেন। চলুন দেখে নেওয়া যাক, নতুন সিনেমার টানে কোন কোন তারকা আজ হলে হলে ছুটছেন।

এবারের ঈদে অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। গতকাল রাজধানীর একটি প্রেক্ষাগৃহে সপরিবারে হাজির হয়ে নিজের অভিনীত সিনেমা উপভোগ করেছেন এই গুণী অভিনেতা। স্ত্রী ও পুত্রকে সঙ্গে নিয়ে তিনি দেখেছেন তার নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’।

তিনি বলেন, দর্শকদের সঙ্গে হলে বসে সিনেমা দেখার মজাটাই অন্যরকম। খুব ভালো লেগেছে। দর্শকরা হলে বসে কাঁদছিলেন, হাসছিলেন, এইসব খুব উপভোগ করেছি। এই আনন্দ আসলেই অন্যরকম। বলে বোঝানো যাবে না।

আজও একটি কিংবা দুটি হলে যাবার সম্ভাবনা রয়েছে চঞ্চল চৌধুরীর। তিনি বলেন, ‘বনলতা এক্সপ্রেস’ হলে গিয়ে দেখেছি। এরপর ‘দম’ দেখব, ‘প্রেসার কুকার’ দেখব। অন্য সিনেমাগুলোও দেখব আশা করছি।

আজমেরী হক বাঁধন গতকাল রাজধানীর একটি হলে গিয়ে সিনেমা দেখেছেন দর্শকদের সঙ্গে বসে। আজও তিনি একটি হলে যাবেন। 

দর্শকদের প্রতিক্রিয়া কেমন পেলেন, জানতে চাইলে বাঁধন বলেন, অসাধারণ লেগেছে দর্শকদের প্রতিক্রিয়া। শুটিং করার সময় যেরকম আনন্দ নিয়ে করেছি, হলে বসেও দর্শকদের মাঝে একইরকম আনন্দে সিনেমা দেখেছি। দর্শকরা কানেক্ট করতে পেরেছেন। দর্শকদের ভালোলাগা সামনে থেকে দেখে অনেক ভালো লাগছে।

বাঁধন বলেন, গতকাল আমার অভিনীত সিনেমা হাউসফুল গেছে। এটা আনন্দের সংবাদ।

সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ মুক্তি পেয়েছে এই ঈদে। তার অভিনীত সিনেমার জন্য গতকাল বিভিন্ন হলে যান। তিনি বলেন, দর্শকদের ভালোবাসায় সিক্ত হচ্ছি। দর্শকরা বেশ ভালোভাবেই নিচ্ছেন। দর্শকদের ভালোবাসা নিয়েই পথ চলতে চাই।

তিনি আরও বলেন, আজও হল ভিজিটে যাব। দর্শকদের প্রতিক্রিয়া সামনা-সামনি দেখতে ভালোই লাগে। দর্শকদের বলব আপনার আমাদের সিনেমা দেখুন, দেশের সিনেমার সাথে থাকুন।

সাবিলা নূর গতকাল তার অভিনীত সিনেমার জন্য হলে যান। ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় চিত্রা চরিত্রে অভিনয় করেছেন তিনি। সাবিলা নূর বলেন, দর্শকদের প্রতিক্রিয়ায় খুব ভালো লেগেছে। দর্শকরা খুব প্রশংসা করছেন। এইসব সুন্দর সুন্দর অনুভূতি সামনে পথ চলার জন্য অনেক কাজে দেবে।

গতকাল হল পরিদর্শনে গিয়েছিলেন অভিনেতা শরিফুল রাজ, শ্যামল মওলা। তারাও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেছেন।

আফরান নিশো অভিনীত ‘দম’  সিনেমা মুক্তি পেয়েছে এই ঈদে। রেদোয়ান রনি পরিচালিত এই সিনেমার জন্য হলে হলে গিয়েছিলেন এই সিনেমার টিমের সদস্য ও শিল্পীরা। আজ ‘দম’  সিনেমার জন্য হল পরিদর্শনে যাবেন আফরান নিশো এবং পূজা চেরি। সঙ্গে থাকবেন টিমের সদস্যরা।

শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ মুক্তি পেয়েছে ঈদে। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। রায়হান রাফী পরিচালিত  ‘প্রেসার কুকার’ সিনেমাও মুক্তি পেয়েছে এবারের ঈদে। 

LATEST POSTS

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রার্থী হতে দেওয়া ‘ন্যক্কারজনক’: সুজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনের (ইসি) নমনীয়তাকে ন্যক্কারজনক বলে উল্লেখ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল...

ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই

বৈশ্বিক সংকট মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে যাত্রা করল 'বোর্ড অব পিস' বা শান্তি পর্ষদ।আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ৫৬তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ)...

বোলারদের দাপট, উপেক্ষিত ব্যাটাররা : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের চিত্র

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে এই মুহূর্তে বাংলাদেশের যে কজন ক্রিকেটার খেলছেন, তাদের মধ্যে একটি বিষয় স্পষ্ট -সবাই বিশেষজ্ঞ বোলার। ব্যাটারদের সেখানে উপস্থিতি নেই বললেই চলে।...

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসুর প্রতিনিধি দলের সাক্ষাৎ, ৩ দফা দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলি করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ...

Most Popular