Homeসারাদেশস্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের আহ্বান ডাকসু ভিপির

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের আহ্বান ডাকসু ভিপির

-

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার আহ্বান জানিয়েছেন।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের ভাই ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও।’

এই কর্মসূচির জন্য তিনি জমায়েতের স্থান হিসেবে ডাকসু ভবন ও সময় দুপুর ১২টার কথা উল্লেখ করেছেন।

তিনি লিখেছেন, ‘ছাত্রজনতাকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান।’

 

LATEST POSTS

পুরোনো কোনো গন্ধে হঠাৎ শৈশব মনে পড়ে কেন?

অফিস শেষে বিকেলে বাড়ি ফিরছিলেন রকিব। হঠাৎ দেখলেন, দূরের আকাশ কালো হয়ে বৃষ্টি নামছে। আর তখনই ভেজা মাটির সোঁদা গন্ধ ভেসে এলো বাতাসে। থমকে গেল...

রাজনৈতিক যোগাযোগে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব

রাজনৈতিক যোগাযোগের ইতিহাসে সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন মাত্রা যোগ করেছে প্রযুক্তি। পোস্টার ও মাইকিং থেকে শুরু করে রেডিও ঘরে পৌঁছে দিয়েছিল নেতার কণ্ঠকে। রাজনীতিকে...

ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান

খেলাপি ঋণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় কমেছে ব্যাংক খাতের আয়। ফলে প্রথমবারের মতো নিট লোকসানের মুখে পড়েছে এই খাত।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দেশের...

শেষ পর্যন্ত তোমাকে চাই…

১৯৯২ সালের কলকাতা, কিশোর-শ্যামল-হেমন্তের প্রয়াণের পর বাংলা গানে তখন একরকম শূন্যতা। ভালো গায়কেরা আছেন, তবে একেবারে ধাক্কা দেওয়ার মতো কাজ আসছে না।সুরকারদের ভেতর নচিকেতা ঘোষ-সুধীন-হেমন্ত...

Most Popular