Homeআন্তর্জাতিকসুইস স্কি রিসোর্টের পানশালায় বিস্ফোরণ, কয়েকজন নিহত

সুইস স্কি রিসোর্টের পানশালায় বিস্ফোরণ, কয়েকজন নিহত

-

সুইজারল্যান্ডে ক্রঁস-মঁতানা স্কি রিসোর্টের এক পানশালায় বিস্ফোরণের ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে কনস্টেলেশন নামে ওই পানশালায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হতাহতদের পরিবারের জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ভবনের ভেতরে আগুন জ্বলছে। এসব ভিডিও যাচাইয়ের কাজ চলছে।

সুইস সংবাদমাধ্যম ব্লিকের মতে, কনসার্ট চলাকালে আতশবাজির কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ এখনো অজানা। 

BREAKING:

Many killed and wounded in an explosion at a bar in the Swiss ski resort town of Crans-Montana pic.twitter.com/kkGaaPRcRR

ক্রঁস-মঁতানা সুইজারল্যান্ডের ভালাইস অঞ্চলে অবস্থিত একটি অভিজাত স্কি রিসোর্ট, যা ব্রিটিশ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এতে মোট ৮৭ মাইল দীর্ঘ স্কি ট্রেইল রয়েছে। রাজধানী বার্ন থেকে প্রায় দুই ঘণ্টার দূরত্বে এটি অবস্থিত।

চলতি জানুয়ারির শেষ দিকে এই রিসোর্টে স্পিড স্কিইং প্রতিযোগিতা এফআইএস ওয়ার্ল্ড কাপ আয়োজনের কথা রয়েছে।

সুইস পুলিশের একজন প্রতিনিধি জানান, শিগগিরই ভালাইস ক্যান্টোনাল পুলিশ হালনাগাদ তথ্য প্রকাশ করবে।  নিহতের সংখ্যা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে একাধিক লোক নিহত হয়েছেন।

LATEST POSTS

স্মার্টফোন আনবে ওপেনএআই, থাকবে না অ্যাপ, কাজ করবে এআই এজেন্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই নাকি নতুন ধরনের একটি স্মার্টফোন তৈরির কথা ভাবছে। যেখানে আমরা যেসব অ্যাপ ব্যবহার করি, সেগুলোর প্রয়োজন হবে না। অ্যাপের সব কাজ...

মুরগির বাজার চড়া, নিম্নআয়ের মানুষের কপালে ভাঁজ

নিম্নআয়ের পরিবারে একটু ভালো খাবার মানেই ব্রয়লার মুরগি। সেই সঙ্গে এটি প্রোটিনের অন্যতম উৎস। সরবরাহ সংকটের অজুহাত তুলে রাজধানীর বাজারগুলোতে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। উচ্চ মূল্যস্ফীতির...

কিংবদন্তি চিত্রনায়ক জাভেদ আর নেই 

ঢাকাই চলচ্চিত্রের সোনালী দিনের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস জাভেদ মারা গেছেন।আজ বুধবার দুপুরে পরিচালক সমিতির উপ-মহাসচির অপূর্ব রানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন,...

তারেক রহমানের প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে শঙ্কা কেটেছে: ফখরুল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব...

Most Popular