Homeসারাদেশসাভারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সাভারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

-

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

শনিবার রাত ১০টার দিকে মহাসড়কের গেন্ডা এলাকায় নবীনগরমুখী সার্ভিস লেনে এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম।

তিনি বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। 

কীভাবে আগুন লেগেছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী ডেইলি স্টারকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের মালিক, চালক বা প্রত্যক্ষদর্শী কাউকে পায়নি। কীভাবে বাসটিতে আগুন লেগেছে, তা তদন্তের পর জানা যাবে।

LATEST POSTS

ম্যাকগ্রাকে ছাড়িয়ে উইকেটের তালিকায় এগোলেন লায়ন

সর্বকালের টেস্ট উইকেটশিকারিদের তালিকায় গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে এগিয়ে গেলেন অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লায়ন। বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে নিজের ৫৬৪তম উইকেট শিকার করে তিনি...

ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে যেসব ঝুঁকি বাড়াচ্ছেন

বিমানবন্দর, রেস্টুরেন্ট, শপিং মল, হোটেল কিংবা কোনো লাউঞ্জে বসে অপেক্ষার সময় ‘ফ্রি ওয়াই-ফাই’ পেয়ে অনেকেই সঙ্গে সঙ্গে সংযুক্ত হয়ে যান। তাতে মোবাইল ডেটা যেমন বাঁচে,...

ব্যাংক হিসাব খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে সরকার।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে...

যে কারণে গ্রেপ্তার হলেন ব্রিটনি স্পিয়ার্স

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দায়ে মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্সকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, ব্রিটনির বিএমডাব্লিউ...

Most Popular