Homeসারাদেশসাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগের অনুসন্ধান

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগের অনুসন্ধান

-

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তদন্ত শুরু করার সময় দুদক কখনো কোনো ব্যক্তির পরিচয় বিবেচনা করে না।’

অভিযোগের বস্তুনিষ্ঠতাই মূল বিষয় বলে জানান তিনি।

দুদক জানায়, রাষ্ট্রপতি থাকাকালে আবদুল হামিদ ব্যক্তিগত সুযোগ-সুবিধার জন্য ক্ষমতার অপব্যবহার করেন। তার বিরুদ্ধে ঢাকার নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকার ক্ষতিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে হামিদের একটি তিনতলা বাড়ি আছে। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর ২০২৩ সালের এপ্রিলে পরিবারসহ ওই বাড়িতে থাকা শুরু করেন আবদুল হামিদ।

বাড়ির উভয় পাশে ওয়াক-ইন ব্যারিকেড, ডেক, ঝুলন্ত সেতু এবং বাড়ি সংলগ্ন খালের ধারে ল্যাম্পপোস্ট নির্মাণে রাষ্ট্রের বড় অংকের অর্থ ব্যয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত ১৬ নভেম্বর আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

LATEST POSTS

প্রথম এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের ৩টি স্বর্ণপদক জয়

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রথম এশিয়া-প্যাসিফিক অলিম্পিয়াডে (এপিওএআই) তিনটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে আর কোনো দেশ এককভাবে এতগুলো স্বর্ণপদক জেতেনি। চীন, রাশিয়া,...

নিঃসঙ্গতায় মৃত্যু—আমরা বেঁচে থাকতে কতজন সত্যিই জানে যে আমরা আছি

মানুষ একা থাকতে চায় না। সে চায়, কেউ তার জন্য অপেক্ষা করুক, তার নীরবতা টের পাক, তার ফোন না ধরলে আবার ফোন করুক, কয়েক দিন...

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব এত ন্যূনতম—খাদ্যমূল্যের ওপর পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে যে প্রভাব, সেটা এত ন্যূনতম যে, খাদ্যমূল্যের ওপর এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।তিনি বলেন, ‘আমাদের...

পুরান ঢাকায় যার নামে গড়ে উঠে ‘জাভেদ মহল্লা’

ঢাকাই চলচ্চিত্রের সোনালি দিনের চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। শুধু অভিনয়েই নয়, নৃত্যেও তার ছিল অসাধারণ দখল। নৃত্য পরিচালনার মধ্য দিয়েই দেশীয় সিনেমায় তার অভিষেক ঘটে। সিনেমা...

Most Popular