Homeবিনোদনশাকিবের ‘রকস্টার’ সিনেমার শুটিং শুরু, নায়িকা সাবিলা নূর

শাকিবের ‘রকস্টার’ সিনেমার শুটিং শুরু, নায়িকা সাবিলা নূর

-

ঈদে মুক্তি পেয়ে প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমা। এর মধ্যেই নতুন সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।

আসন্ন কোরবানির ঈদের সিনেমা ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে দুদিন আগেই মালয়েশিয়ায় গেছেন শাকিব খান।

আজ মঙ্গলবার সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

জানা গেছে, আগামী ২৮ কিংবা ২৯ মার্চ পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে চলবে শুটিং। এরপর দেশে ফিরে এপ্রিলের প্রথম সপ্তাহেই ঢাকার বিভিন্ন লোকেশনে হবে দৃশ্যায়ন।

ছবিটির গল্প, নির্মাণশৈলী ও শাকিব খানের লুক—সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এর চিত্রনাট্য করছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো।

সিনেমায় শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর। এর আগে তারা ‘তাণ্ডব’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন। শুটিংয়ে অংশ নিতে সাবিলা ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে। এছাড়াও আছেন তানজিয়া জামান মিথিলা। 

LATEST POSTS

অনলাইনে হয়রানি বন্ধে প্রয়োজন ডিজিটাল শিক্ষা: জাইমা রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বলেছেন, কীভাবে অনলাইনে নিজেকে নিরাপদ রাখা যায়, সে বিষয়ে মানুষকে শিক্ষা দেওয়া উচিত।তিনি আরও বলেন, অনলাইনে হয়রানি বন্ধে...

করাচির শপিংমলে আগুনে মৃত্যু বেড়ে ৫৫

পাকিস্তানের করাচিতে শপিংমলে লাগা আগুনে মৃত বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার করাচি প্রশাসনের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।করাচি দক্ষিণ জেলার উপ-কমিশনার জাভেদ নবি...

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে শিরোপা ধরে রাখল চ্যানেল আই

রংপুর রাইডার্স বিএসজেএ মিডিয়া কাপ-২০২৫ ক্রিকেট টুর্নামেন্টে আবারও চ্যাম্পিয়নের মুকুট উঠেছে চ্যানেল আইয়ের মাথায়। ফাইনাল ম্যাচে সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দাপুটে পারফরম্যান্সে চ্যানেল...

আনিস আলমগীর, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।আজ সোমবার সকালে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ...

Most Popular