Homeবিনোদনশাকিব খান পেশাদার শিল্পী, সুপারস্টার হয়েও শিল্পী হিসেবেই মেশেন: অপু

শাকিব খান পেশাদার শিল্পী, সুপারস্টার হয়েও শিল্পী হিসেবেই মেশেন: অপু

-

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। তার ভাষ্য, দর্শকদের ভালো লাগবে ছবিটি।

নাটক, চলচ্চিত্র ও ওটিটি তিন মাধ্যমেই নিয়মিত কাজ করছেন অপু। ‘প্রিন্স’-এর আগে তার অভিনীত ‘পরাণ’, ‘দাগী’, ‘প্রহেলিকা’সহ বেশ কয়েকটি সিনেমা দর্শকদের ভালোবাসা পেয়েছে।

সম্প্রতি নিজের কাজ ও নতুন সিনেমা নিয়ে অপু কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

অভিনয় করে দর্শকের ভালোবাসা পাওয়া নিয়ে জানতে চাইলে অপু বলেন, ‘এটা এক দুর্দান্ত অনুভূতি, ব্যাখ্যা করাও কঠিন। তারপরও বলছি, দর্শক যখন আমার কাজ দেখেন, প্রশংসা করেন এবং ভালোবাসায় ভরিয়ে দেন, তখন দুর্দান্ত অনুভূতি কাজ করে। মনে হয় পরিশ্রম ও কষ্ট সার্থক হয়েছে। মনে হয় শিল্পী জীবন ধন্য হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দর্শক টিকিট কেটে প্রেক্ষাগৃহে আসেন সিনেমা দেখতে। সরাসরি প্রতিক্রিয়াও জানান। এই প্রাপ্তি অনেক।’

ঈদকেন্দ্রিক সিনেমা মুক্তি পাওয়ার প্রবণতা প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমা ঈদকেন্দ্রিক হয়ে যাওয়া কাম্য না। সিনেমা সারাবছর মুক্তি পেতে হবে। বড় বড় বাজেটের সিনেমা বছরজুড়ে মুক্তি পেলে সব দিক দিয়েই উপকার হবে। শিল্পী হিসেবে সেটাই চাই।’

‘প্রিন্স’ সিনেমায় সহশিল্পী শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে অপু বলেন, ‘শাকিব খান পেশাদার শিল্পী। পেশাদারিত্ব তার মধ্যে শতভাগ। আমি মাত্র দুটো সিনেমা করেছি তার সঙ্গে। তিনি সুপারস্টার হয়েও শুটিং সেটে একজন শিল্পী হিসেবেই সবার সঙ্গে মেশেন, কথা বলেন, অভিনয় করেন। এটাই তার বড় গুণ।’

এই সিনেমায় কাজের অভিজ্ঞতা ‘খুবই ভালো’ জানিয়ে অপু বলেন, ‘দর্শক আমাকে নতুনভাবে দেখবেন এই সিনেমায়—ভিন্ন গেটআপ, ভিন্ন চরিত্রে। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে প্রিন্স সিনেমা।’

ঈদের ছুটিতে নিজ শহর রাজশাহীতে যাওয়ার পরিকল্পনা জানিয়ে অপু বলেন, ‘আশা করছি ঈদে নিজের শহরে সুন্দর সময় কাটাব।’

ঈদ উপলক্ষে অন্য কাজের বিষয়ে তিনি বলেন, ‘ঈদের জন্য বেশকিছু কাজ করেছি। বাকিগুলো ঈদে মুক্তি পাবে কি না এখনো জানি না।’

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নিজের ‘অনেক প্রত্যাশা’ অপুর। বলেন, ‘আমি চাই প্রিন্সসহ ঈদে মুক্তি পাওয়া সব সিনেমা দর্শকরা দেখুক। ঈদের সব সিনেমার জন্য শুভকামনা।’
 

LATEST POSTS

খেলাপি ঋণের ধাক্কায় ঋণাত্মক মূলধন ব্যাংকিং খাতে

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকিং খাতের আড়ালে থাকা বিশাল অঙ্কের খেলাপি ঋণ ও আর্থিক কেলেঙ্কারির তথ্য প্রকাশ্যে এসেছে। জমতে থাকা এই...

লিডসের সংকট, মালিকানা পরিবর্তন ও ওয়েস্টার্নের ৭ মামলা

কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যাংকআল্টিমাসের মালিকানা নিয়ে লিডস করপোরেশন লিমিটেডের সঙ্গে খান আখতার আলমের আইনি বিরোধ ২০২৬ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত গড়িয়েছে। মামলাটি দেওয়ানি...

ইসি মোটামুটি যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের যোগ্যতার ওপর বিএনপি আস্থা রাখে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও...

নোবেল পদক উপহারের ঘটনা এই প্রথম নয়, হয়েছে বিক্রিও

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের হাতে এই পদক তুলে দেন...

Most Popular