Homeবিনোদনলন্ডনে মেয়ের সঙ্গে ঈদ উদযাপন করছেন ফাহমিদা নবী

লন্ডনে মেয়ের সঙ্গে ঈদ উদযাপন করছেন ফাহমিদা নবী

-

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাহমিদা নবী এবার ঈদ উদযাপন করছেন লন্ডনে, একমাত্র মেয়ের সঙ্গে। ঈদ উপলক্ষে তিনি নতুন একটি গানও প্রকাশ করেছেন।

লন্ডন থেকে মুঠোফোনে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপে ফাহমিদা নবী বলেন, ‘ঈদের জন্য নতুন একটি গান করেছি। আমার ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে। এটি মূলত ঈদের গান, উৎসবের গান। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’

তিনি বলেন, ‘আমরা উৎসব ভালোবাসি। ঈদ এ দেশের অনেক বড় একটি উৎসব। সেভাবেই গানটি করা হয়েছে। তবে, এই গানটি নিয়ে অনেক পরিকল্পনা ছিল। দেশে থাকলে সেসব হতো।’

‘ঈদ মোবারক’ শিরোনামের গানটিতে ফাহমিদা নবীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু ও জেসমিন নাহার। গানটির সুর করেছেন মুবাশ্বির মজুমদার।

এবারের ঈদে এই শিল্পী লন্ডনে তার একমাত্র মেয়ে আনমুলের কাছে অবস্থান করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছুদিন আগে আমেরিকায় গিয়েছিলাম। দেশে ফেরার সবকিছু চূড়ান্ত ছিল। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে আমেরিকা থেকে লন্ডনে চলে আসি। এখানে আমার একমাত্র মেয়ে আনমুল আছে। ওর কাছেই আছি।’

দীর্ঘদিন পর মেয়ের সঙ্গে দেখা হওয়ায় দুজনেই বেশ আনন্দিত জানিয়ে তিনি বলেন, ‘এক বছর পর মেয়ের কাছে এলাম। গত বছর ঈদেও ছিলাম। অনেক দিন দেখা হয়নি। এবার দেখা হওয়াতে মা-মেয়ে দুজনেই খুশি।’

ঈদের দিনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘মা-মেয়ে বাসায় আছি। মেয়ের পছন্দের খাবারগুলো রান্না করেছি। মেয়ের বন্ধুরা আসবে। তাদের সঙ্গে ভালো সময় কাটবে আশা করছি। তাছাড়া, সামিনা আপার (সামিনা চৌধুরী) মেয়েও লন্ডনে আছে। সে তো আমার আরেক মেয়ে। তার সঙ্গেও দেখা হবে ঈদকে কেন্দ্র করে।’

‘এবার ইচ্ছা ছিল দেশে ঈদ করব এবং সব বোনরা মিলিত হবো। কিন্তু তা হলো না। এটাই ভাগ্য। মেয়ের কাছে এসে খুব খুশি আমি। মা-মেয়ের ভালো সময় কাটছে’, যোগ করেন তিনি।

LATEST POSTS

ঋণ নয়, এখন সরকারি সিকিউরিটিতেই ব্যাংকের বেশি আয়

২০২১ সালেও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর আয়ের প্রধান উৎস ছিল ঋণ বিতরণ। কিন্তু মাত্র চার বছরের ব্যবধানে সেই চিরচেনা চিত্র পুরোপুরি উল্টে গেছে। এখন আর ঋণ...

সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা চলছে

সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই জনসভা শুরু হয়।আম্বরখানা...

‘শান্তি পর্ষদে’ যোগ দিতে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্পের

গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 'শান্তি পর্ষদে' যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই আমন্ত্রণের খবর সামনে আসে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম...

তবে কি ‘বাজবল’ বিপ্লবের পতন?

ইংলিশ ক্রিকেটকে তিন বছর ধরে চনমনে রাখা 'বাজবল' বিপ্লব এখন যেন চুপসে যাওয়া নাম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একের পর এক ব্যর্থতার পর অ্যাশেজেও বাজবল থাকল...

Most Popular