Homeখেলাধুলারোনালদোর জোড়া গোলে আল নাসরের অনন্য রেকর্ড

রোনালদোর জোড়া গোলে আল নাসরের অনন্য রেকর্ড

-

ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যে আল আখদুদকে হারিয়ে সৌদি প্রো লিগের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখল আল নাসর। শনিবার ৩-০ ব্যবধানের জয়ে লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম ১০ ম্যাচের সবকটিতেই জেতার কীর্তি গড়ল তারা।

ঘরের মাঠে ম্যাচের ৩১তম মিনিটে ডেডলক ভাঙেন রোনালদো। কর্নার থেকে আসা বল নিখুঁত ফিনিশিংয়ে জালে পাঠান পর্তুগিজ মহাতারকা। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি; এক দর্শনীয় ‘ব্যাকহিল’ শটে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি চলতি মৌসুমে নিজের গোল সংখ্যা নিয়ে যান ১২-তে।

লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো এখন যৌথভাবে শীর্ষে আছেন সতীর্থ জোয়াও ফেলিক্সের সঙ্গে। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে আল নাসরের বড় জয় নিশ্চিত করেন এই ফেলিক্সই।

টানা দশম জয়ের ফলে ১০ ম্যাচে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে এখন ৪ পয়েন্টে এগিয়ে আছে তারা।

এই জয়ে আল নাসর ভেঙে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের আগের রেকর্ডটি। ২০১৮-১৯ মৌসুমে টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল আল হিলাল।

কাকতালীয়ভাবে, সে সময় আল হিলালের ডাগআউটে থাকা পর্তুগিজ কোচ হোর্হে জেসাস এখন আল নাসরেরই কোচের দায়িত্ব সামলাচ্ছেন।

ম্যাচের ৬৫ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন রোনালদো, তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল করে দেন রেফারি। গোল বাতিলের আক্ষেপ থাকলেও পুরো ম্যাচজুড়েই আল নাসরের আধিপত্য ছিল স্পষ্ট।

কাতারে আরব কাপের বিরতির পর লিগ পুনরায় শুরু হওয়ার প্রথম ম্যাচেই নিজেদের শক্তির জানান দিল আল নাসর। উল্লেখ্য, এবারের আরব কাপের শিরোপা জিতেছে মরক্কো।

LATEST POSTS

সহিংসতা না করে শান্ত থাকার আহ্বান জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার ঘটনায় বাংলাদেশে সহিংস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্ক।তিনি সবাইকে শান্ত থাকার...

আপনার ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা—কীভাবে বুঝবেন, বাঁচবেন

পরিচিত মানুষের ছবি, নাম ও পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে টাকা দাবি, অশালীন বার্তা ও ব্যক্তিগত ছবি পাঠানোসহ নানা প্রতারণার ঘটনা এখন হরহামেশাই চারপাশে শুনতে পাই।...

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ

তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১২তম জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ অর্জন করেছেন স্কাইটেক সলিউশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো....

তীব্র গরমে বাংলাদেশের শ্রমিকেরা বছরে মজুরি হারাচ্ছেন ৭৭ হাজার কোটি টাকার

নির্মাণশ্রমিক আব্দুর রহিমের গরমের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। ঢাকায় খোলা আকাশের নিচে তাকে দীর্ঘ সময় কাজ করতে হয়। গ্রীষ্মের তীব্র গরমে কাজ করতে...

Most Popular