Homeবিনোদনরটারড্যামে ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতলো বাংলাদেশি সিনেমা মাস্টার

রটারড্যামে ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতলো বাংলাদেশি সিনেমা মাস্টার

-

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরে মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’।

নেদারল্যান্ডসের রটারড্যাম শহর থেকে পুরস্কার জয়ের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। 

পুরস্কার ঘোষণার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন সিনেমাটির অভিনেত্রী আজমেরী হক বাঁধন। 

জয়ের মুহূর্তের ভিডিও শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী বাঁধন লেখেন, ‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম। অভিনন্দন পরিচালক ও সিনেমার পুরো টিমকে। বাংলাদেশের জন্য কী দারুণ একটি দিন!’

ওই আনন্দঘন সময়ের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন সিনেমাটির আরেক অভিনেত্রী জাকিয়া বারী মম। তিনি লিখেছেন, আইএফএফআরের ৫৫তম আসরে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড উইনার সিনেমা ‘মাস্টার’।

সরকারি অনুদানে নির্মিত ‘মাস্টার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি উপজেলার স্থানীয় রাজনীতি ও ক্ষমতার টানাপোড়েনকে ঘিরে। সিনেমায় আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম, নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজসহ আরও অনেকে অভিনয় করেছেন। 

LATEST POSTS

বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন ইরান, বিক্ষোভকারীদের কঠোর হুঁশিয়ারি খামেনির

ইরানে লাগামহীন মুল্যস্ফীতি ও অর্থনৈতিক দুরাবস্থার প্রতিবাদে প্রায় দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ তীব্র রূপ নিয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ দমনে আজ শুক্রবার...

জামায়াতের সঙ্গে জোট কি এনসিপিকে সংকটে ফেলছে?

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এর আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনী জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে গভীর সংকটে পড়েছে...

মাসিক আয়ের চেয়ে টিকিটের দাম বেশি: ২০২৬ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন ভাঙছে সমর্থকদের

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ফিফা যে 'সবার জন্য বিশ্বকাপ'-এর স্বপ্ন দেখিয়েছিল, টিকিটের দাম প্রকাশের পর সেই স্বপ্ন এখন অনেক দেশের সমর্থকদের কাছে ঝাপসা হয়ে...

নোয়াখালীতে বুলুর নির্বাচন কমিটি গঠনের সভায় হামলা-ভাঙচুর

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক বিএনপি নেতা বলেছেন, হামলাকারীরা...

Most Popular