Homeখেলাধুলামুম্বাইয়ে মেসির সঙ্গে শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ

মুম্বাইয়ে মেসির সঙ্গে শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ

-

বিশ্বকাপজয়ী, ১০ নম্বর জার্সি গায়ে আইকন ও নিজ নিজ খেলার সর্বকালের সেরা— ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ধরা দিলেন এক ফ্রেমে। এই দুই মহাতারকা রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একত্র হলেন।

আগের দিন কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মেসিকে বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়তে হয়েছিল। সেই ধাক্কা সামলে তার ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ এদিন আবার ছন্দ ফিরে পায় হায়দরাবাদ ও মুম্বাইয়ে। চলমান তিন দিনের সফরে চারটি শহরে যাবেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুপুর থেকেই দর্শকরা ভিড় করেছিলেন। অনুষ্ঠানের বিভিন্ন সময়ে মেসি ও শচীনের পাশাপাশি ভারতের ফুটবল কিংবদন্তি সুনীল ছেত্রী মঞ্চে আসেন। এতে গ্যালারিতে উপস্থিত ক্রীড়াপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে ওঠে।

মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের উপস্থিতিতে মেসিকে একটি উপহার দেন শচীন— তার ২০১১ ক্রিকেট বিশ্বকাপের আইকনিক জার্সি। ওই আসরে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। মেসির সঙ্গে ছিলেন তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির দুই সতীর্থ রদ্রিগো দি পল ও লুইস সুয়ারেজ।

মেসির হাতে জার্সি তুলে দেওয়াকে ‘মুম্বাই ও ভারতের জন্য একটি সোনালী মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেন শচীন। তখন ভক্ত-সমর্থকদের যে তুমুল উন্মাদনা দেখা যায়, তা শচীনের মন্তব্যকেই সায় দেয়। প্রতিটি কোণ থেকে ‘মেসি… মেসি… শচীন… শচীন’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা স্টেডিয়াম।

 

LATEST POSTS

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলের নেতারা জানিয়েছেন, কয়েক মাসের আলোচনার পর অধিকাংশ মতপার্থক্য দূর হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ...

কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের বিক্ষোভ, ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নীতিমালায় সংশোধনের দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ী ও কর্মচারীরা।আজ বুধবার সন্ধ্যার দিকে সোনারগাঁও মোড়ে জড়ো...

৫ বছরের মধ্যে কোটি মানুষের ব্যক্তিগত এআই এজেন্ট থাকবে, বলছেন জাকারবার্গ

ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠেই কেউ আপনাকে মনে করিয়ে দিল, আজ গুরুত্বপূর্ণ একটি মিটিং আছে। দুপুরে জানিয়ে দিল, বিদ্যুতের বিল দেওয়ার শেষ দিন। বিকেলে...

সরকারি মালিকানায় আর কোনো টেক্সটাইল মিল স্থাপনের পরিকল্পনা নেই: পাটমন্ত্রী

সরকারি মালিকানায় আর কোনো টেক্সটাইল মিল স্থাপন বা পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।আজ শনিবার রাজধানীর ফার্মগেটে...

Most Popular