Homeবিনোদনমধ্যপ্রাচ্যে শান্তি চাওয়ায় ট্রলের শিকার নোরা ফাতেহি

মধ্যপ্রাচ্যে শান্তি চাওয়ায় ট্রলের শিকার নোরা ফাতেহি

-

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ইরান–ইসরায়েল যুদ্ধের মধ্যে বিশ্বশান্তির আহ্বান জানিয়ে সামাজিকমাধ্যমে একটি বার্তা দেওয়ার পর ভারতের সমালোচনার মুখে পড়েন। ভাইরাল হওয়া সেই বার্তা নিয়ে ট্রোলিং শুরু হলে নতুন করে তারই জবাব দিয়েছেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী।

বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চলমান সহিংসতার প্রেক্ষাপটে নোরা ফাতেহি সম্প্রতি বিশ্বজুড়ে শান্তি ও ঐক্যের আহ্বান জানান। তিনি ভক্তদের শান্তি ও একতার জন্য প্রার্থনা করতে বলেন। তবে তার এই মন্তব্য অনেকে ভালোভাবে নেয়নি এবং সামাজিকমাধ্যমে সমালোচনা শুরু হয়।

৩ মার্চ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা আরেকটি ভিডিওতে নোরা বলেন, অনেক মানুষ এখন শোনার এবং বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে।

তার ভাষায়, ‘আমার মনে হয় অনেকে এখন আর ঠিকভাবে বোঝার ও শোনার ক্ষমতা রাখে না। স্কুলে আমরা যেসব শিখতাম—বোঝার ক্ষমতা, সমালোচনা এবং পড়ার দক্ষতা, সেগুলো যেন মানুষ ভুলে গেছে।’

তিনি আরও বলেন, যদি কেউ মনে করে, শান্তি ও ঐক্যের আহ্বান জানানো কথাটি তাদের জন্য নয়, তাহলে তাদের নিজের আচরণ নিয়ে ভাবা উচিত।

‘যদি আমি মানুষকে শান্তিতে বসবাস করতে বলি এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে কথা বলি, আর তাতে যদি আপনার সমস্যা হয়, তাহলে নিজেকে পরীক্ষা করে দেখুন। নৈতিকভাবে আপনার মধ্যে সেখানে কোনো সমস্যা আছে,’ বলেন তিনি।

নোরা আরও জানান, আগের ভিডিওতে বিশ্বজুড়ে যে অস্থিতিশীলতা চলছে সেই কথাটাই তুলে ধরতে চেয়েছিলেন। কোনো নির্দিষ্ট দেশ, ধর্ম বা জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে কিছু বলিনি। বরং পুরো বিশ্বের মানুষের জন্য শান্তির কথা বলেছি।

নোরা বলেন, ‘আমরা এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে কেউ শান্তির কথা বললেও মানুষ রেগে যায়। এটা সত্যিই ভয়ংকর।’

LATEST POSTS

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে: আমীর খসরু

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।আজ শুক্রবার সকালে চট্টগ্রামের সিমেন্ট...

পুরো আইপিএল খেলতে এনওসি পেলেও মাঝে ফিরতে হবে মোস্তাফিজকে

আইপিএলের পুরো আসরে অংশ নেওয়ার জন্য মোস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র (এনওসি) দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মাঝপথে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ খেলতে আট দিনের...

হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ শুক্রবার...

প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

২০১৫ সাল থেকে শুরু করে টানা এক দশকে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতের বিপুল অর্থ গেছে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং শেখ হাসিনা...

Most Popular