Homeবিনোদন'ভালোবাসার সীমা নাই’ গানে এক হলেন টাঙ্গাইলের ৪ শিল্পী

‘ভালোবাসার সীমা নাই’ গানে এক হলেন টাঙ্গাইলের ৪ শিল্পী

-

শুধু ঢাকা শহরেই নয়, ঢাকার বাইরে অবস্থান করেও এখন গান তৈরি, নতুন গান প্রকাশ এবং দর্শক–শ্রোতার কাছে পৌঁছানো সম্ভব।

এমনই একটি উদাহরণ হয়ে উঠেছে নতুন গান ‘ভালোবাসার সীমা নাই’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গেয়ে ইতোমধ্যে শ্রোতাপ্রিয়তা পাওয়া শেখ সোলায়মান ও রাকিব এই গানে কণ্ঠ দিয়েছেন। 

তাদের সঙ্গে দোতারায় সুর ছড়িয়েছেন ফাহিমা আহমেদ শিফা। 

এই তিন তরুণের সঙ্গে যুক্ত হয়েছেন সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসান।

টাঙ্গাইলের প্রকৃতি ও পরিবেশে বেড়ে ওঠা লুৎফর হাসানের নেতৃত্বেই গানের পরিকল্পনা থেকে শুরু করে শুটিং—সবকিছুই সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে। 

গীতিকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘”ভালোবাসার সীমা নাই” গানটির শিল্পীরা সবাই টাঙ্গাইল এলাকার। আমরা সবাই মিলে পরিকল্পনা করেছি। গানটির শুটিং হয়েছে টাঙ্গাইলের যমুনার চর ও হেমনগর জমিদার বাড়িতে। এখানকার হাওয়া, মাটি আর বাতাস আমাদের খুব চেনা। একই অঞ্চলের সন্তানেরা এক গানে একত্রিত হয়েছি—এটা আমাদের জন্য অনেক আনন্দের।’

তিনি আরও বলেন, ‘যেসব লোকেশনে গানটির শুটিং হয়েছে, এর আগে সেখানে কখনো শুটিং হয়নি, যা এই মিউজিক ভিডিওকে আলাদা মাত্রা দিয়েছে।’

তরিকের সঙ্গীতায়োজনে ‘ভালোবাসার সীমা নাই’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষ হয়েছে।

গানটির কথা লিখেছেন এবং কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান। তার সঙ্গে কণ্ঠে অংশ নিয়েছেন শেখ সোলায়মান ও রাকিব। দোতারায় সংগীত পরিবেশন করেছেন ফাহিমা আহমেদ শিফা। 

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। 

প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে দ্রুত গানটি প্রকাশ হবে। 

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলেও প্রকাশ পাবে গানটি। 

LATEST POSTS

যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সই সোমবার: বাণিজ্য উপদেষ্টা

আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘গুরুত্বপূর্ণ’ বাণিজ্য চুক্তি সই হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। পাশাপাশি পোশাক খাতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক শূন্যে নামিয়ে...

মাদুরোর জন্য পদত্যাগ করাই বুদ্ধিমানের কাজ হবে: ট্রাম্প

বেশ কিছুদিন ধরেই দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে নিয়ে মেতে আছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন মার্কিন নিরাপত্তা কৌশলের ফর্মুলা মেনে ইউরোপ-মধ্যপ্রাচ্যের চেয়ে ঘরের কাছে, 'দক্ষিণ গোলার্ধের' মাথাব্যথা...

সিইসির সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল

বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করবে।আজ সোমবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে প্রতিনিধিদলের এই সাক্ষাৎ হবে।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা...

শুক্রবার রাতে ফিফা বিশ্বকাপের ড্র, যেভাবে দেখা যাবে

মাত্রই আর কয়েকটা মাস, তারপরই শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপ। ২০২৬ সালের আসর ছাপিয়ে যাবে আগের সবকিছু— যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও...

Most Popular