Homeসারাদেশবিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে তলব

বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে তলব

-

আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সেদিন ফজলুর রহমানকে একা‌ডে‌মিক সার্টিফিকেট ও বার কাউন্সি‌লের সার্টিফিকেট আনতে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

শুনানির সময় ট্রাইব্যুনাল ব্যাখ্যা চাইলে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম এবং মিজানুল ইসলাম ফজলুর রহমানের পরিচয় তুলে ধরেন।

আদালত প্রশ্ন তোলেন—ফজলুর রহমান আসলেই আইনজীবী কি না, তার বৈধ এনরোলমেন্ট কাগজপত্র আছে কি না এবং তিনি কখনও কোনো আদালতে নিয়মিত আইনচর্চা করেছেন কি না?

এ সময় প্রসিকিউটর তামিম ট্রাইব্যুনালকে জানান, ফজলুর রহমান ৪৪ বছরের আইনজীবী অভিজ্ঞতার দাবি করলেও নথিপত্রে দেখা যায় তিনি ১৯৯২ সালে আইন পেশা শুরু করেন। সে হিসেবে তার অভিজ্ঞতা ৩৩ বছর।

ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে জানান, আইন, রায় বা বিচারকদের সমালোচনা করা যায়, কিন্তু রায় মানতে অস্বীকৃতি জানানো শুধু আদালত অবমাননাই নয়, এটি রাষ্ট্রদ্রোহের শামিল।

গত ২৬ নভেম্বর প্রসিকিউশন বিএনপি নেতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে।
 

LATEST POSTS

র‍্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি, পারভেজের বড় লাফ 

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বল করার ফল পেলেন মোস্তাফিজুর রহমান। দলকে সিরিজ জেতানোর পাশাপাশি বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন...

পড়ার ঘরের যে বৈঠক থেকে এসেছিল যুদ্ধের মোড় ঘোরানো সিদ্ধান্ত

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নানা স্তরের কৃতিত্ব নিয়ে বিস্তর রেষারেষি থাকলেও খুব সম্ভবত মুজিবনগর সরকার পরিচালনার কৃতিত্বের ক্ষেত্রে মতভেদ খুব কম। প্রায় সবাই স্বীকার করেন ১৯৭১...

করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে

করোনা মহামারির পর বাংলাদেশে অন্য যেকোনো ওষুধের চেয়ে অ্যালার্জির ওষুধের বিক্রি সবচেয়ে বেশি বেড়েছে।আইকিউভিয়ার (আইকিউভিআইএ) তথ্য অনুযায়ী, গত বছরের প্রথম নয় মাসে এসব ওষুধ বিক্রির...

মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এর নতুন চ্যাপ্টার ৮

নতুন বছরের শুরুতে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত মেগা সিরিয়াল 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫' এর চ্যাপ্টার ৮...

Most Popular