Homeরাজনীতিবাড্ডায় এনসিপির সাংগঠনিক কার্যালয়ে গুলি

বাড্ডায় এনসিপির সাংগঠনিক কার্যালয়ে গুলি

-

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সাংগঠনিক কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে।

আজ বুধবার সন্ধ্যায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল বিকেলে নাহিদের নির্বাচনী এলাকার (ঢাকা-১১) একটি ওয়ার্ড কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।’

এনসিপির নির্বাচন মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত এটি একটি সাংগঠনিক অফিস ছিল, নির্বাচনী অফিস নয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর আমরা ওই কার্যালয়টি পরিদর্শন করেছি। তবে এ ঘটনার কোনো রাজনৈতিক যোগসূত্র রয়েছে বলে আমরা আপাতত মনে করছি না।’

মাহাবুব আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

বাড্ডা থানার ওসি (অপারেশনস) আজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাত ৯টার পর আমরা ঘটনাটি সম্পর্কে জানতে পারি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে জানা গেছে, দুপুরের পর কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

LATEST POSTS

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, দুর্বল আফগানিস্তানের

এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণে কম বিধিনিষেধ ও সীমান্তে স্বল্প অপেক্ষার সুবিধা পেতে কিছু দেশের পাসপোর্ট অন্যগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী। এমন পাসপোর্টের একটি...

সিডনিতে সন্ত্রাসী হামলার সময় রেস্তোরায় পরিবারসহ আটকা ছিলেন ভন 

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন জানিয়েছেন, সিডনির বন্ডি বিচে হনুকার প্রথম রাত উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে সন্ত্রাসী হামলার সময় একটি রেস্তোরায় পরিবার নিয়ে আটকা ছিলেন...

ধর্ষণচেষ্টার অভিযোগে ময়মনসিংহে ইউপি সদস্য কারাগারে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।অভিযুক্ত সাইদুল ইসলাম ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউপির সদস্য।আজ বুধবার তাকে আদালতে হাজির করা হলে...

গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে লড়াই

প্রতিটি গণআন্দোলনের দুটি ইতিহাস থাকে। একটি লেখা হয় ক্ষমতার ভাষায়, অন্যটি জনগণের অভিজ্ঞতায়। প্রথমটি তুলনামূলকভাবে দ্রুত প্রতিষ্ঠা পায়—রাষ্ট্র, সরকার কিংবা নতুন ক্ষমতাকেন্দ্র নিজেদের বৈধতা প্রতিষ্ঠার...

Most Popular