Homeসারাদেশবাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

-

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বুধবার দুপুরে তাকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

একটি কূটনৈতিক সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতে অবস্থানরত শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের চার দিন পর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো। 

ভারতীয় হাইকমিশনারকে তলবের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পলাতক শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও আসন্ন সংসদ নির্বাচন ভণ্ডুল করার লক্ষ্যে তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানিয়ে আসছেন।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে করা ওই দাবিকে নাকচ করে দেয় ভারতীয় হাইকমিশন।

 

LATEST POSTS

নেতৃত্বে ফিরছেন স্মিথ, ‘অল-পেস’ আক্রমণ নিয়ে প্রস্তুত অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন বক্সিং ডে টেস্টে অ্যাকশনে ফিরছেন স্টিভ স্মিথ। মেলবোর্নের এই মহারণের জন্য ১২ সদস্যের দলে চারজন ফাস্ট বোলার রেখেছে অস্ট্রেলিয়া। দলের মূল পরিকল্পনা...

ওটিপি প্রতারণা থেকে বাঁচতে যে ভুলগুলো কখনো করবেন না

একটি ফোনকল। ওপাশ থেকে পরিচিত ভঙ্গিতে কেউ বলছে, ‘আমি কাস্টমার কেয়ার থেকে বলছি। আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে। এখনই একটি কোড যাবে, সেটি বলুন।’কয়েক সেকেন্ডের মধ্যেই...

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত: এনবিআর

ব্যক্তিশ্রেণির করদাতারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে প্রদেয় করের ওপর সর্বোচ্চ ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত পাবেন।২০২৬ সালের...

‘এখনো প্রতিদিন ফোনে কথা হয়, আড্ডা দিই’

এদেশের সিনেমার ইতিহাসে অন্যতম সফল একজন অভিনেতা আলমগীর। বাংলাদেশের চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয় আজও মানুষ ভোলেনি। রেকর্ড সংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার অভিনীত বহু...

Most Popular