Homeরাজনীতিপ্রথম আলো-ডেইলি স্টারে হামলার গোয়েন্দা তথ্য আমলে নেয়নি কেন সরকার, প্রশ্ন সালাহউদ্দিনের

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার গোয়েন্দা তথ্য আমলে নেয়নি কেন সরকার, প্রশ্ন সালাহউদ্দিনের

-

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের আগে গোয়েন্দা তথ্য সরকার কেন আমলে নেয়নি—এম প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আজ রোববার গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এক মতবিনিময় সভায় সালাহউদ্দিন এমন প্রশ্ন তোলেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের কিছু দায়িত্ব নিতে হবে ক্রিটিসিজম ছাড়া আমরা এগোতে পারব না, কোনো সরকারও এগোতে পারে না।’

‘দুটি বিষয় আমি বিশেষভাবে বেছে নিতে চাই—জাতীয় ঐক্য ও অপশক্তিকে রোখা। এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহযোগিতা, গঠনমূলক সমালোচনা, সরকারের সঙ্গে বোঝাপড়া—এই সবকিছুই জাতীয় ঐক্য ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন,’ বলেন তিনি।

এটা গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সম্ভব নয় মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘অপশক্তির উত্থানের কথা সবাই বলেছেন। ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমরা অপশক্তির একটি রূপ ও কর্মতৎপরতা লক্ষ্য করেছি, যা গত কয়েকদিনে আরও স্পষ্ট হয়েছে।’

গত বৃহস্পতিবার প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনার উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে—এই দৃশ্য সারা বিশ্ব দেখেছে। এটা আমাদের জন্য জাতি হিসেবে লজ্জার। এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি। কারণ এ ধরনের ঘটনার সম্ভাবনা সম্পর্কে ইন্টেলিজেন্স রিপোর্ট সবসময় থাকে। আমরা সেই রিপোর্টের কথাও জেনেছি। কিন্তু সেটা কেন আমলে নেওয়া হলো না?’

‘আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো সত্ত্বেও কেন তারা এক-দুই ঘণ্টা পরে সাড়া দিল—এই প্রশ্নগুলো রয়ে গেছে। কাদের হাতে আমরা এই রাষ্ট্রব্যবস্থা দেবো—সেটা নির্ধারণ করার দায়িত্ব যাদের, যারা নিরপেক্ষ নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন, তাদের ভূমিকাও এখানে প্রশ্নবিদ্ধ,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা চাই, তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রকে শক্তিশালী করুক। ব্যক্তিকে শক্তিশালী করা আমাদের উদ্দেশ্য নয়। নেতৃত্ব থাকবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক রাজনীতির কোনো স্থান আমরা দেবো না। দলতান্ত্রিক স্বৈরতন্ত্রও আমরা কখনো উৎসাহিত করব না—এটাই আমাদের অঙ্গীকার।’

LATEST POSTS

এলপিজিতে কর কাঠামো পুনর্গঠন, আমদানিতে ৭.৫ শতাংশ ভ্যাট নির্ধারণ

এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭...

আটকে যেতে পারে থালাপতি বিজয়ের সিনেমার মুক্তি, কেন?

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা 'জন নায়াগান' চলতি বছরের পঙ্গল উৎসব উপলক্ষে ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। এক সপ্তাহ আগেই সিনেমাটির...

সীমান্ত সংঘাত থামাতে আলোচনায় বসতে সম্মত থাইল্যান্ড–কম্বোডিয়া

প্রাণঘাতী সীমান্ত সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোয় পুনরায় যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনায় বসতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। আজ সোমবার সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিও...

‘৭০ নাকি ৭৫ লাখ?’, বিপিএলের নিলামে নিজের মূল্য নিয়ে দ্বিধাগ্রস্ত লিটন

বিপিএলের নিলামে ৭০ লাখ টাকা দাম পেয়েছেন, এতে খুশি কিনা জানতে চাইলে প্রশ্নকর্তাকে থামিয়ে লিটন দাসের জিজ্ঞাসা, '৭৫ লাখ না, আমি তো জানতাম ৭৫ লাখ!'...

Most Popular