Homeরাজনীতিপ্রতিপক্ষের সঙ্গে ঝগড়া-সংঘর্ষের আমার কোনো রেকর্ড নাই: মির্জা আব্বাস

প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া-সংঘর্ষের আমার কোনো রেকর্ড নাই: মির্জা আব্বাস

-

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমার কোনো রেকর্ড নাই যে, কোনো প্রতিপক্ষে সঙ্গে আমার কখনো সংঘর্ষ হয়েছে কিংবা ঝগড়া হয়েছে।’

আজ মঙ্গলবার প্রচারণা কর্মসূচি চালানোর সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ তোলেন, হামলাকারীরা আমার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের লোকজন।

মির্জা আব্বাস বলেন, ‘ওখানে কী হয়েছে আমি জানিও না।’

এনসিপির এই নেতার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আব্বাস বলেন, ‘এ ধরনের সুযোগ তো খুঁজছে। এরা বহুদিন ধরে চেষ্টা করছে লাগার জন্য। কে লাগবে ওর সঙ্গে খামখা! কী দরকার! প্রয়োজন নেই তো। আমার ঝগড়া করার কোনো প্রয়োজন আছে? আমার ঝগড়ার রেকর্ড আছে? আমি বহু দিন এই এলাকায় নির্বাচন করি—১৯৭৭ সাল থেকে, আজকে থেকে না। আমার কোনো রেকর্ড নাই যে, কোনো প্রতিপক্ষে সঙ্গে আমার কখনো সংঘর্ষ হয়েছে কিংবা ঝগড়া হয়েছে।’

ভিন্ন উদ্দেশে এসব অভিযোগ তোলা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘ওদের কিছু ভিন্নতর উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের জন্য করছে।’

ঢাকা-৮ আসনে নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চাইলে আব্বাস গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। তবে কিছু কিছু জায়গায় ভোটকেন্দ্রের সমস্যা আছে। যেমন রেলওয়ে স্কুলে দেখলাম, ওখানে নির্মাণাধীন ভবনে কেন্দ্র করা হয়েছে। ওখানে ভোট দেওয়া সম্ভব না। এছাড়া পরিবেশ এখন পর্যন্ত ভালোই আছে।’

LATEST POSTS

‘ডাকসু মাদকের আড্ডা ও বেশ্যাখানা ছিল’ বলা জামায়াত নেতাকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ শামীম আহসানকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া...

দাদাই আমাকে আলজেরিয়ার হয়ে খেলতে উৎসাহিত করেছেন: লুকা জিদান

ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলেছেন, কিন্তু আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে বেছে নিয়েছেন বাবার পৈতৃক ভিটে আলজেরিয়াকে। ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান জানালেন, এই দলবদলের...

শনিবার রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ...

স্কুল-বেঞ্চের ‘কলমযুদ্ধ’ এবার অনলাইনে, গেম বানালেন বাংলাদেশি তরুণ

স্কুলজীবনে বন্ধুদের সঙ্গে কলম দিয়ে লড়াইয়ের স্মৃতি অনেকেরই মনে আছে। টেবিলের ওপর দুটি কলম রেখে আঙুলের টোকায় প্রতিপক্ষের কলম ফেলে দেওয়ার সেই খেলা এবার ফিরে...

Most Popular