Homeবিনোদনপিংক ফ্লয়েডের ‘ব্ল্যাক স্ট্র্যাট’ গিটার রেকর্ড ১৪.৬ মিলিয়ন ডলারে বিক্রি

পিংক ফ্লয়েডের ‘ব্ল্যাক স্ট্র্যাট’ গিটার রেকর্ড ১৪.৬ মিলিয়ন ডলারে বিক্রি

-

ব্রিটিশ প্রগ্রেসিভ রক ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’ এর জনপ্রিয় সব অ্যালবামে ডেভিড গিলমোরের বাজানো একটি গিটার রেকর্ড ১৪ দশমিক ৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৫ কোটি টাকা।

নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজের বরাতে আজ শুক্রবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

‘ব্ল্যাক স্ট্র্যাট’ নামের এই ফেন্ডার স্ট্র্যাটোক্যাস্টার গিটারটির দাম আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

এর আগে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া গিটারটি ছিল নির্ভানা ব্যান্ডের ফ্রন্টম্যান কার্ট কোবেইনের। ওই গিটারটি ২০২০ সালে ৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়।

১৯৭০ থেকে ১৯৮৩ সালের মধ্যে পিংক ফ্লয়েডের প্রতিটি অ্যালবামে ব্যান্ডের গিটারিস্ট ডেভিড গিলমোর এই ‘ব্ল্যাক স্ট্র্যাট’ বাজিয়েছেন। 

এর মধ্যে রয়েছে বিশ্বখ্যাত ‘ডার্ক সাইড অফ দ্য মুন’, ‘উইশ ইউ ওয়ার হেয়ার’, ‘অ্যানিম্যালস’ ও ‘দ্য ওয়াল’।

তবে, গিটারটি কে কিনেছেন তা জানায়নি ক্রিস্টিজ।

প্রতিবেদনে বলা হয়, ২১ মিনিটের উত্তেজনাপূর্ণ নিলাম শেষে ক্রেতা গিটারটি নিয়ে নেন।

ক্রিস্টিজ আরও জানিয়েছে, নিউইয়র্কে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নিলামে অন্যান্য গিটারের মধ্যে সাইকেডেলিক রক ব্যান্ড ‘গ্রেটফুল ডেড’ এর সহ-প্রতিষ্ঠাতা জেরি গার্সিয়ার একটি কাস্টম-মেড গিটার ১১ দশমিক ৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।

এছাড়া, ১৯৯০ এর দশকের জনপ্রিয় গান ‘স্মেলস লাইক টিন স্পিরিট’ এর মিউজিক ভিডিওতে কার্ট কোবেইনের ব্যবহৃত নীল রঙের ফেন্ডার মাস্টাং গিটারটি ৬ দশমিক ৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।

LATEST POSTS

২৯ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯টি আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় দলটি।জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যে...

গাজা শান্তি পর্ষদের সদস্য হতে লাগবে বিলিয়ন ডলার, ব্লুমবার্গের প্রতিবেদন 

গাজা পুনর্গঠন ও স্থিতিশীলতা নিশ্চিতে গঠিত গাজা শান্তি পর্ষদের জন্য ট্রাম্প প্রশাসনের তৈরি খসড়া সনদ ফাঁস হয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে।মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী,...

বিশ্বকাপের আগে বেঙ্গালুরুতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচ কলকাতা ও এক ম্যাচ মুম্বাইতে খেলবে বাংলাদেশ। তবে টুর্নামেন্ট শুরুর আগে লিটন দাসের দলকে যেতে হবে বেঙ্গালুরুতে। সেখানে অফিসিয়াল...

১১ ঘণ্টা পর কেরাণীগঞ্জে ভবনের আগুন নিয়ন্ত্রণে

কেরানীগঞ্জ জাবালে নূর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আজ শনিবার বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে...

Most Popular