Homeসারাদেশনোয়াখালীতে বুলুর নির্বাচন কমিটি গঠনের সভায় হামলা-ভাঙচুর

নোয়াখালীতে বুলুর নির্বাচন কমিটি গঠনের সভায় হামলা-ভাঙচুর

-

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক বিএনপি নেতা বলেছেন, হামলাকারীরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সদস্য। অন্যদিকে পুলিশ বলছে, অন্তর্দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ফাজিল মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার পরিদর্শক মো. হাবিবুর রহমান।

একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম চুন্নু বলেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বরকত উল্লাহ বুলু। আজ বিকেলে নির্বাচন পরিচালনা কমিটি গঠনে একটি সভার আয়োজন করে স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে প্রায় তিনশ নেতাকর্মী অংশ নেন। হঠাৎ মুখোশ পরা ৫০-৬০ জন যুবক এসে হামলা চালায়। এক পর্যায়ে তারা উপজেলা বিএনপির সদস্য মোরশেদ সিরাজীকে কোপানোর চেষ্টা করেন। পরে সভাস্থল ও মঞ্চ ভাঙচুর করে তারা চলে যায়। হামলাকারীরা যাওয়ার সময় বলেন—এখানে কোনো সভা করা যাবে না।

তিনি আরও বলেন, হামলাকারীরা নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের সম্রাট বাহিনী ও খালাসি বাহিনীর সদস্য। আমি তাদের কয়েকজনকে আদালত আঙিনায় আগে দেখেছি। পুলিশকে তাৎক্ষণিক জানানো হলেও তারা আসেনি।

জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস ডেইলি স্টারকে বলেন, নির্বাচন পরিচালনা কমিটি নিয়ে একটি গণ্ডগোল হয়েছে বলে শুনেছি। এর বেশি কিছু জানি না।

বেগমগঞ্জ থানার পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম দোয়া মাহফিলের আয়োজন করলে সাবেক সভাপতি মহিউদ্দিন টিপু লোকজন নিয়ে বাধা দেন ও ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

LATEST POSTS

যেভাবে ধ্বংস হলো সোনাদিয়া দ্বীপের ম্যানগ্রোভ বন

ভয়ংকর দৃশ্য! হাজার হাজার একরের ম্যানগ্রোভ বন কেটে ফেলা হয়েছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গাছের কাণ্ড, পুড়িয়ে ফেলা ডালপালা ও গাছের পাতারা সাক্ষী দিচ্ছে ওই দৃশ্যের।এটিই...

১ বছরের মধ্যে চালু হবে ৫০টি বস্ত্র ও পাটকল: বাণিজ্যমন্ত্রী

  দেশের ৫০টি বন্ধ পাট ও বস্ত্রকল আগামী এক বছরের মধ্যে পর্যায়ক্রমে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার...

আমার সব পুরস্কারকে ছাড়িয়ে গেছে একুশে পদক: ববিতা

আন্তর্জাতিক খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী ববিতা। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ করার পর বিশ্বের নানান জায়গায় সম্মানিত হয়েছেন। নিজ দেশে বহুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পেয়েছেন আজীবন...

গ্রেট ফাদারল্যান্ডের ভূত: ভেনেজুয়েলায় চাভিসমো অধ্যায় কি শেষ?

গত আড়াই দশক ধরে ভেনেজুয়েলার রাজনীতি পরিচালিত হয়ে আসছে বামপন্থী জনতাবাদী মতাদর্শ চাভিসমো দ্বারা। যার শিকড়ে আছে সাম্রাজ্যবাদবিরোধিতা। তাই স্বাভাবিকভাবেই এই মতাদর্শ ওয়াশিংটনের নীতির সঙ্গে...

Most Popular