Homeবিনোদননেটফ্লিক্সের সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা

নেটফ্লিক্সের সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা

-

কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের লিসা এবার নেটফ্লিক্সের একটি সিনেমায় অভিনয় করবেন।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্সের একটি নতুন রোমান্টিক কমেডি সিনেমাতে অভিনয় করবেন লিসা। এটি ১৯৯৯ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘নটিং হিল’ থেকে অনুপ্রাণিত।

এই সিনেমার মাধ্যমে তিনি আবারও দ্য হোয়াইট লোটাসের নির্বাহী প্রযোজক ডেভিড বার্নাদের সঙ্গে কাজ করবেন। এই সিরিজটির তৃতীয় মৌসুমে অভিনয়ের মাধ্যমেই লিসা তার অভিনয়জীবন শুরু করেন, যা গত বছর প্রচার হয়।

তবে নতুন রোমান্টিক কমেডির ধারণা এসেছে দু’জনেরই ক্লাসিক রোম-কমের প্রতি ভালোবাসা থেকে। সিনেমাটিতে লিসা সহ-নির্বাহী প্রযোজকের দায়িত্বেও থাকবেন এবং বার্নাদ থাকবেন প্রযোজকদের একজন হিসেবে।

এছাড়াও, লিসা নেটফ্লিক্সের আরেকটি সিনেমা অভিনয় করতে যাচ্ছেন। সেখানে তার সহ-অভিনেতা হিসেবে থাকছেন ডন লি ও লি জিনুক।

এদিকে, সংগীতজগতেও ফিরছেন লিসা। আগামী ২৭ ফেব্রুয়ারি ব্ল্যাকপিঙ্ক আবারও একসঙ্গে ফিরতে যাচ্ছে।

 

LATEST POSTS

ইরান এখন যেসব চ্যালেঞ্জের মুখে

ইরানে গত সাড়ে চার দশক ধরে টিকে থাকা ইসলামি প্রজাতন্ত্রের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে চলমান বিক্ষোভ। পাশাপাশি বাড়ছে বিদেশি চাপও।বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে...

শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক...

‘জাকেরকে আমার পছন্দ নয়’: নোয়াখালী এমডির মন্তব্যে বিতর্ক

নোয়াখালী এক্সপ্রেসের প্রথম বিপিএল অভিযানের আগেই দলের ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বজলুর রহমান রতন। অধিনায়ক নির্বাচন নিয়ে তার অস্বাভাবিক...

হ্যান্ডকাফ–শেকল পরিয়ে আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র 

যুক্তরাষ্ট্র থেকে বিশেষ সামরিক ফ্লাইটে আরও ৩১ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসা কর্মীদের দাবি, প্রায় ৬০ ঘণ্টা হাতকড়া ও শেকল পরানো অবস্থায় তাদের...

Most Popular