Homeরাজনীতিনাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় নোংরা পানি ও ডিম নিক্ষেপ

নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় নোংরা পানি ও ডিম নিক্ষেপ

-

ঢাকা-৮ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণায় নোংরা পানি ও ডিম নিক্ষেপ করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীতে মৌচাক মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সন্ধ্যার পর মৌচাক মার্কেটের কাছে গোল্ডেন প্লাজা গলিতে পথসভায় আমরা গণভোটে হ্যাঁ এর পক্ষে ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছিলাম। সে সময় উপর থেকে আমাদের ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়। তখন সবাই উত্তেজিত হলে আমি  শান্ত থাকার আহ্বান জানাই। আমি বলেছি—১২ তারিখ পর্যন্ত কোনো উসকানির ফাঁদে আমরা পা দেবো না। 

তিনি আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ও পূর্বপরিকল্পিতভাবে এটা করা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, এর আগে বিভিন্ন জায়গায় যুবদলের নেতাকর্মীরা আমাদের হেনস্তা করার চেষ্টা করেছিল। এছাড়া তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে অদ্ভুত প্রশ্ন করেন। তারা চায় আমরা রিয়েক্ট করি।  

 

LATEST POSTS

ট্রাম্পের হুমকিতে গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ডেনমার্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের কথা জানানোর পর স্বশাসিত ডেনিশ ভূখণ্ডটিতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ডেনমার্ক।আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রয়্যাল ডেনিশ...

যুব এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ফাইনালে নামার আগেই আত্মবিশ্বাসে টইটম্বুর ছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আর মাঠে নেমে সেই আত্মবিশ্বাসই রূপ নিল দাপুটে আধিপত্যে। যুব এশিয়া কাপের ফাইনালে...

পুলিশ কমিশন অধ্যাদেশ গণআকাঙ্ক্ষার প্রতি উপহাস: টিআইবি

অন্তর্বর্তী সরকার প্রণীত পুলিশ কমিশন অধ্যাদেশ গণআকাঙ্ক্ষার প্রতি উপহাস বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।সংস্থাটির ভাষ্য, স্বাধীন পুলিশ কমিশন প্রতিষ্ঠার সম্ভাবনাকে পদদলিত করে এই...

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ১০ শতাংশ বহাল

টানা মূল্যস্ফীতির চাপ কমাতে নীতিসুদ (পলিসি রেট বা রেপো রেট) অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।আজ মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদের নতুন মুদ্রানীতিতে নীতিসুদ ১০...

Most Popular