Homeবিনোদননারী দিবসে ৪ তারকার ভাবনা

নারী দিবসে ৪ তারকার ভাবনা

-

আন্তর্জাতিক নারী দিবস আজ। এ দিনটিকে ঘিরে নারীরা তাদের অধিকার ও স্বাধীনতা নিয়ে কথা বলেন। শোবিজ অঙ্গনের তারকারাও নানা আয়োজনে দিনটি উদযাপন করেন। সেই ধারাবাহিকতায় চার তারকা নারী দিবস নিয়ে নিজেদের ভাবনা নিয়ে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

সংগীতশিল্পী ফাহমিদা নবী বলেন, একজন নারীকে সম্মান করতে জানলেই অনেক কিছু বদলে যায়। নারীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সম্মান ও ভালোবাসা। এই দুটি থাকলে তার প্রতি কোনো ধরনের বৈষম্যই থাকবে না।

তিনি আরও বলেন, এই সময়েও খবরের কাগজে নারীদের নিয়ে নেতিবাচক খবর দেখতে পাই। 
এসব যেন আর দেখতে না হয়। প্রতিটি ঘরে নারী আছে। নারী মানে মা-বোন-স্ত্রী। সেই নারীকে যথাযথ সম্মান দেওয়া হোক। নারীর অধিকার রক্ষা করা হোক। তাহলেই নারী দিবসের গুরুত্ব বাড়বে।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, নারীদের মুক্তি ও স্বাধীনতার জন্য যারা যুগে যুগে কাজ করে গেছেন, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও সম্মান। কারণ তাদের প্রচেষ্টার ফলেই আজ নারীরা অনেক দূর এগিয়েছে। তবু বর্তমান কিংবা ভবিষ্যৎ—নারীর জীবনে এক ধরনের অনিশ্চয়তা থেকে যায়, সেটি যেন আর না থাকে।

নারীরা আরও এগিয়ে যাক, আরও ভালো করুক এবং জীবনের সব ক্ষেত্রেই সফল হোক—এটাই প্রত্যাশা।

তিনি বলেন, নারীর স্বাধীনতা ও অধিকার একজন নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক সচ্ছলতা নারী-পুরুষ সবার জন্যই প্রয়োজন, তবে একজন নারীর জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া বিশেষভাবে জরুরি। প্রতিটি নারী স্বাবলম্বী হোক, নিরাপদে থাকুক—নারী দিবসে এমন ভাবনাই কাজ করে।

অভিনেত্রী ও সমাজকর্মী সুমাইয়া শিমু বলেন, বছরের একটি দিন নারী দিবস উদযাপন করা হয়। এটাকে আমি ইতিবাচকভাবে দেখি। থাকুক না একটি দিন নারীদের জন্য। এই দিনে নারীর অধিকার, সম্মানসহ আরও অনেক বিষয় নিয়ে কথা হোক। মানুষদের সচেতন করা হোক। তবে, আমি মনে করি, একটি দিন নয়, প্রতিটি দিনই নারী দিবস।

তিনি বলেন, একজন নারীকে সম্মানের চোখে দেখতে হবে। ভালোবাসতে হবে। নারী শুধু স্ত্রী কিংবা বোন নয়, নারী একজন মা। একটি দেশ বা পুরো পৃথিবী একজন নারী বা পুরুষের জন্য নয়, উভয়ের জন্যই সুন্দর হয়ে উঠতে পারে। এককভাবে কেউ না।

সুমাইয়া শিমু আরও বলেন, কোনো কোনো নারী মনে করেন, সব কাজ পারবেন না। এটা ভাবা ঠিক না। একজন নারীর বড় ক্ষমতা হচ্ছে মা হওয়া, সন্তান জন্ম দেওয়া। এটা অন্য কেউ পারে না।

মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীম বলেন, অবাক লাগে, ২০২৬ সালেও নারীর অধিকার ও নারী দিবস নিয়ে কথা বলতে হচ্ছে। আমরা যদি নারীকে সম্মান করি, তার প্রতি বিদ্বেষ না পোষণ করি, তাকে মূল্য দিই এবং ভালোবাসি, তাহলে এত আলোচনার প্রয়োজনই পড়ত না।

‘প্রতিটি পুরুষ যদি সচেতন হয় এবং নারীকে সম্মানের চোখে দেখে, তবে সমাজ ও দেশ আরও সুন্দর হয়ে উঠবে। এই শিক্ষাটা পরিবার থেকেই আসা উচিত, যেন নারীর প্রতি কোনো ধরনের বৈষম্য না থাকে।’

তিনি আরও বলেন, শুধু একটি দিন নারী দিবস উদযাপন করলেই হবে না, প্রতিটি দিনই নারীর জন্য হওয়া উচিত। কারণ একজন নারী মানেই একজন মা।

 

 

 

LATEST POSTS

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যদের প্রতিনিধি দল।আজ রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াত...

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের ৫ বছরের সাজা

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক–ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ায় অযাচিতভাবে সামরিক আইন জারির পর তাকে গ্রেপ্তারে বাধা...

প্রায় পুরো আইপিএলে খেলতে পারবেন মোস্তাফিজ

আগামী আইপিএলে অংশ নেওয়ার জন্য মোস্তাফিজুর রহমানকে 'সর্বোচ্চ সময়ের জন্য' অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাদে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক...

ওসমান হাদি লাইফ সাপোর্টে

রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি 'লাইফ সাপোর্টে' আছে।আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...

Most Popular