Homeআন্তর্জাতিকনাইজারে নিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাগুলি ও বিস্ফোরণ

নাইজারে নিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাগুলি ও বিস্ফোরণ

-

নাইজারের রাজধানী নিয়ামির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাগুলি ও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুটি বিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে প্যান-আফ্রিকান এয়ারলাইন্স আস্কি।

প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দর সূত্রের বরাতে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

তবে নাইজার কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রপ্তানির জন্য ইউরেনিয়ামের একটি বিশাল চালান বিমানবন্দরে রয়েছে।

সামরিক সরকার দেশের ইউরেনিয়াম খনিগুলোকে জাতীয়করণ করার পর ফ্রান্সের সাথে আইনি ও কূটনৈতিক জটিলতার কারণে বিমানবন্দরে আটকা পড়ে ওই চালানটি।

এক প্রত্যক্ষদর্শী গার্ডিয়ানকে বলেন, ‘বুধবার মধ্যরাতে নিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শুনতে পাই। দুই ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হয়।’

নিয়ামি বিমানবন্দরটি ‘বেস এরিয়েন ১০১’ নামের একটি সামরিক ঘাঁটির পাশে অবস্থিত, যা আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়া ব্যবহার করত।

আস্কির একটি সূত্র জানিয়েছে, নিয়ামি বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা দুটি উড়োজাহাজ লক্ষ্য করে গুলি করা হয়। এতে উড়োজাহাজে একাধিক গর্ত সৃষ্টি হয়েছে। ঘটনার সময় বিমানের কর্মীরা হোটেলে অবস্থান করছিলেন এবং বর্তমানে তারা সেখানে আটকা পড়ে আছেন।

ওই সূত্রের দাবি অনুযায়ী, দুটি বিমানই ধ্বংস হয়েছে এবং ঘটনাস্থলে তার প্রমাণ রেখে গেছেন হামলাকারীরা।

বিবিসি বলছে, বৃহস্পতিবার ভোরে বিমানবন্দর এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অজ্ঞাত প্রজেক্টাইল প্রতিহত করতে দেখা গেছে।  

কে বা কারা গুলি চালিয়েছে, বিস্ফোরণের কারণ কি এবং কেউ হতাহত হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। 

২০২৩ সালের জুলাইয়ে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে দেশটির নতুন নেতা হন জেনারেল আবদুরাহমানে তচিয়ানি।

ইউরেনিয়ামের অন্যতম প্রধান উৎপাদক এই দেশটিতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।

LATEST POSTS

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদায় জিয়াকে স্মরণ করবে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা। আজ বুধবার দেশটির রাজ্যসভায় এই শ্রদ্ধা জানানো হবে।রাজ্যসভার আজকের কার্যসূচিতে...

মাঠেই কোচের মৃত্যু, শোকে স্তব্ধ শরিফুলরা

সুস্থ ও স্বাভাবিক অবস্থায় মাঠে এসেছিলেন মাহবুব আলী জ্যাকি। নিয়ম মেনে নেমেছিলেন ওয়ার্মআপেও। কিন্তু ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে আকস্মিকভাবেই মাঠে লুটিয়ে পড়েন ৬৪ বছর বয়সী...

৫ বছরের মধ্যে জীবিত ফিরে না এলে ‘গুম’ ঘোষণা, অধ্যাদেশ অনুমোদন

গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ এবং সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস খোলার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা...

সমস্যাগ্রস্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অস্থায়ী প্রশাসকদের যেসব ক্ষমতা দেওয়া হলো

সমস্যাগ্রস্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অস্থায়ী প্রশাসক নিয়োগের নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক।প্রতিষ্ঠানগুলোর দৈনিন্দিন গুরুত্বপূর্ণ কার্যক্রম অব্যাহত রাখা, আর্থিক অবস্থা মূল্যায়ন এবং সংকট নিরসনে ব্যাপক...

Most Popular