Homeবিনোদনদেশ মাতিয়ে এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘দম’

দেশ মাতিয়ে এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘দম’

-

ঈদুল ফিতরে দেশে মুক্তির পর মাল্টিপ্লেক্সে ভালো চলছে রেদওয়ান রনি নির্মিত ‘দম’ সিনেমাটি। 

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী।

দেশের পর এবার আন্তর্জাতিক যাত্রা শুরু হচ্ছে সিনেমাটির। আগামী ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সিনেমাটি অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হবে। 

আগামী শুক্রবার, ২৭ মার্চ ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে সিনেমাটি প্রদর্শিত হবে। 
পরের দিন বিকেল ৫টায় প্রসপেক্ট-এ। 

সমাপনী দিন অর্থাৎ ২৯ মার্চ ওয়েরিবি হলে সন্ধ্যা ৬টায় ‘দম’ দেখা যাবে। 

 

এ তথ্য নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।

এদিকে, ঈদুল ফিতরে মুক্তির তিন দিনে মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার গ্রস কালেকশন গড়েছে ‘দম’। 

স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ৩৫টি শো চলছে সিনেমাটির। প্রতিটি শো হাউজফুল যাচ্ছে বলে জানা গেছে। 

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

LATEST POSTS

শ্রিংলার মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, পক্ষপাতদুষ্ট, শিষ্টাচারের লঙ্ঘন: জামায়াত

বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার ও বর্তমান আইনপ্রণেতা হর্ষ বর্ধন শ্রিংলার মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বলেছিলেন, নির্বাচন যদি 'সুষ্ঠু ও নিরপেক্ষ' হয়,...

ভারতে নিরাপত্তাবাহিনীর গুলিতে ১৬ মাওবাদী নিহত

ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর হাতে ১৬ জন মাওবাদী বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জ্যেষ্ঠ কমান্ডারও ছিলেন বলে জানা গেছে।আজ শুক্রবার এই...

শেষ মুহূর্তের নায়ক সালাহ, স্বস্তির জয় মিশরের

চাপ, হতাশা আর অনিশ্চয়তার ভিড়ে শেষ পর্যন্ত আলো জ্বালালেন মোহামেদ সালাহ। যোগ করা সময়ে তার জয়সূচক গোলে জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়েছে মিশর। রোমাঞ্চে...

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার সম্পূর্ণ ভাষণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। সেখানে হাদির ওপর হামলা, জাতীয় নির্বাচন, গণভোট, জুলাই সনদসহ নানা বিষয়ে...

Most Popular