Homeবিনোদনদিলদার আছেন দর্শকের স্মৃতি, ভালোবাসা ও রিলসে

দিলদার আছেন দর্শকের স্মৃতি, ভালোবাসা ও রিলসে

-

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা দিলদার আজও দর্শকের স্মৃতিতে বেঁচে আছেন। মাঝেমাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিনীত ছোট ছোট ভিডিও, রিলস ছড়িয়ে পড়ে। যে ভিডিওগুলো দেখে নতুন প্রজন্মের দর্শকরাও মুখর হন।

দীর্ঘ অভিনয়জীবনে শুধু কৌতুক চরিত্রেই সীমাবদ্ধ ছিলেন না দিলদার। তোজাম্মেল হক বকুল পরিচালিত আবদুল্লাহ সিনেমায় তার নায়িকা ছিলেন নূতন। ওই সিনেমার অভিনয় আলোচিত হয়েছিল। তবে তিনি ঢাকাই সিনেমার হাসির সম্রাট হিসেবে বেশি পরিচিত ছিলেন। ভালোবাসে ভক্তরা তাকে ‘ঢাকাই সিনেমার হাসির রাজা’ বলতেন।

১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্ম ছিলেন দিলদার। রুপালি পর্দায় তিন দশকের বেশি সময় ধরে দর্শকের মন জয় করেছেন। অভিনয়ের জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

তিনি ২০০৩ সালের ১৩ জুলাই ৫৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান। তবে মৃত্যুর পরও তিনি আছেন দর্শকের ভালোবাসা ও রিলসে।

পর্দায় সবসময়ই হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত ছিলেন দিলদার। জনপ্রিয়তায় তিনি অনেক নায়ককেও ছাড়িয়ে গিয়েছিলেন। দর্শকের কাছে বিনোদনের প্রতীক হলেও পর্দার আড়ালে ছিলেন দৃঢ়চেতা ও জেদি স্বভাবের।

দিলদারের চলচ্চিত্রে অভিষেক হয় মাত্র ২০ বছর বয়সে। প্রথম সিনেমা ছিল কেন এমন হয়। তার উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো, বেদের মেয়ে জোছনা, স্বপ্নের পৃথিবী, বিক্ষোভ, অন্তরে অন্তরে, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, গুণ্ডা নাম্বার ওয়ান, শান্ত কেন মাস্তান, খাইরুন সুন্দরী, নসিমন, কন্যাদান, শুধু তুমি, প্রিয়জন, বাঁশিওয়ালা, গাড়িয়াল ভাই, প্রেম যমুনা, অচিন দেশের রাজকুমার, লাইলি মজনু, নাগ নাগিন ইত্যাদি।

LATEST POSTS

সমঝোতা হলেও এনসিপি প্রার্থীরা ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা হলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা 'শাপলা কলি' প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন।আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে...

সিদ্ধান্ত বদলে থেকে যাচ্ছেন সালাউদ্দিন, মেয়াদ বাড়ছে আশরাফুলেরও

দলের বাজে পারফরম্যান্সের জেরে সিনিয়র সহকারি কোচের পদ ছেড়ে দিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তার পদত্যাগের খবর নিশ্চিত করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। তবে নতুন খবর...

চকবাজারে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।আজ সোমবার সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের...

সাংবাদিকের বয়ানে মুজিবনগর সরকারের শপথ

একটি অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা, কঠোর গোপনীয়তা। রোমাঞ্চকর উত্তেজনা ভারতীয় নিরাপত্তা কাঠামোয়। দিনটি ছিল ১৯৭১ সালের ১৭ এপ্রিল। ভারত ও বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক...

Most Popular