Homeসারাদেশদক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা

-

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার রাতে দেশটির জিম্বাবুয়ে সীমান্ত লাগোয়া লিমপোপো শহরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোরাইল গ্রামের আমিনুল ইসলাম সিদ্দিক (৪৫) বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছে তার পরিবার।

পরিবারের সূত্রে জানা যায়, আমিনুল প্রায় ১৫ বছর আগে জীবিকার উন্নতির জন্য দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান।
তিনি জিম্বাবুয়ে সীমান্তবর্তী লিমপোপো শহরে ‘আকাশ সুপারশপ’ নামে একটি ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা করতেন।

শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত তার দোকানে ঢুকে খুব কাছ থেকে মাথায় ছয় রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।

আমিনুল এক ছেলে ও দুই মেয়েসহ স্ত্রীকে রেখে গেছেন।

নিহতের চাচাতো ভাই মিল্টন সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে এক সপ্তাহের মধ্যেই আমিনুলের মরদেহ বাংলাদেশে আনা হবে।’

যোগাযোগ করা হলে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ বিষয়ে এখনো পুলিশ কোনো তথ্য পায়নি।’

LATEST POSTS

হকির ‘গোল মেশিন’ খেতাব পেতে চান রকি

জুনিয়র হকি বিশ্বকাপ পেনাল্টি-কর্নার বিশেষজ্ঞ আমিরুল ইসলাম আলো কাড়েন ১৮ গোল করে, যার সুবাদে বাংলাদেশ জেতে চ্যালেঞ্জার ট্রফি। তবে আক্রমণ সাজানোর মূল শিল্পী ছিলেন রকিবুল...

নির্বিচার মৎস্য আহরণে ছোট হয়ে যাচ্ছে দেশের ইলিশের গড় আকার

অতিরিক্ত মাছ ধরা, অবৈধ জালের ব্যবহার এবং জাটকা (ছোট ইলিশ) নিধনের কারণে ইলিশের গড় আকার ও ডিম উৎপাদন কমে যাচ্ছে। জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে গতকাল...

গ্র্যামি জিতে কৃতজ্ঞতা জানালেন ধর্মগুরু দালাই লামা

বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা দালাই লামা বিশ্বসংগীতের সর্বোচ্চ সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। সেরা অডিও বুক, বর্ণনা ও গল্পবলা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ৯০ বছর বয়সী এই...

যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত, তালিকায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশসহ আরও ২৫ দেশের ভ্রমণকারীদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দিতে হবে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য...

Most Popular