Homeরাজনীতিতারেক রহমানের প্রত্যাবর্তন: ১০ রুটে বিশেষ ট্রেন, নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ

তারেক রহমানের প্রত্যাবর্তন: ১০ রুটে বিশেষ ট্রেন, নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ

-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ২৫ ডিসেম্বর দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত সহজ করতে বাংলাদেশ রেলওয়ে ১০টি রুটে বিশেষ ট্রেন চালাবে এবং কয়েকটি নিয়মিত ট্রেনের সঙ্গে অতিরিক্ত কোচ সংযুক্ত করবে।

এর মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব আয় করবে বলে আশা করছে।

এর জন্য ওই দিন তিনটি স্বল্প দূরত্বের ট্রেন—রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রহনপুর কমিউটার (রহনপুর–রাজশাহী)—এর চলাচল বন্ধ থাকবে।

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একদিনের জন্য এসব সেবা বন্ধ থাকায় যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিশেষ ট্রেনগুলো চলবে কক্সবাজার–ঢাকা–কক্সবাজার, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর, টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল, ভৈরব বাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরব বাজার, জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়, খুলনা–ঢাকা–খুলনা, চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর, রাজশাহী–ঢাকা–রাজশাহী এবং যশোর–ঢাকা–যশোর রুটে।

বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচে ভ্রমণের শর্ত হিসেবে দলীয় নেতাকর্মীদের নির্বাচন আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

LATEST POSTS

বন্ডাই বিচের বন্দুক হামলার জেরে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়ার বন্দুক নিয়ন্ত্রণ আইন

অস্ট্রেলিয়ার জনবহুল নিউ সাউথ ওয়েলস রাজ্যে বন্দুকের মালিকানা নিয়ে তেমন কোনো বিধিনিষেধ নেই।অর্থাৎ, পুলিশকে যৌক্তিক কারণ দেখাতে পারলে তাত্ত্বিকভাবে 'অসীম' সংখ্যক বন্দুকের মালিক হতে পারেন...

র‍্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি, পারভেজের বড় লাফ 

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বল করার ফল পেলেন মোস্তাফিজুর রহমান। দলকে সিরিজ জেতানোর পাশাপাশি বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন...

বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে তলব

আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সেদিন...

পড়ার ঘরের যে বৈঠক থেকে এসেছিল যুদ্ধের মোড় ঘোরানো সিদ্ধান্ত

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নানা স্তরের কৃতিত্ব নিয়ে বিস্তর রেষারেষি থাকলেও খুব সম্ভবত মুজিবনগর সরকার পরিচালনার কৃতিত্বের ক্ষেত্রে মতভেদ খুব কম। প্রায় সবাই স্বীকার করেন ১৯৭১...

Most Popular