Homeসারাদেশট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর হাত বিচ্ছিন্ন

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর হাত বিচ্ছিন্ন

-

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. বিজয় (২১) নামে এক মোটরসাইকেল আরোহীর কাঁধ থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী মাহমুদুল হাসান (২২) আহত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যায় উপজেলার সোনাইমুড়ী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাঁঠালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।

বিজয় উপজেলার দেওটি ইউনিয়নের বাসিন্দা এবং মাহমুদুল সোনাইমুড়ী পৌরসভার কাটালী গ্রামের জাহিদুল হকের ছেলে।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। বিজয়ের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা সড়কে পড়ে থাকা হাতসহ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। সেখান থেকে বিজয়কে ঢাকায় রেফার্ড করা হয়। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যান।    

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী ডেইলি স্টারকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক তরুণকে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। তার ডান হাত কাঁধ থেকে কাটা পড়েছে। বিচ্ছিন্ন হাতসহ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে যদি বিচ্ছিন্ন হাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া যায়, তাহলে সেই হাত জোড়া লাগানো সম্ভব। আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন।  

ওসি কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা যায়, একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

LATEST POSTS

ব্যক্তিগত পুরস্কার সব সময় দারুণ অনুভূতি দেয়: মেসি

লিওনেল মেসির ব্যক্তিগত অর্জনের ঝুলি অনেক ভারি। ফুটবলের শ্রেষ্ঠ সব পুরস্কারই জেতা হয়ে গেছে তার। এত এত পুরস্কার জিতলেও যেকোনো অর্জন নতুন করেই আন্দোলিত করে...

বিদ্যুতের দাম বৃদ্ধি: বিএনপি কেন ব্যর্থ বিদ্যুৎ নীতিতে ফিরছে?

বিএনপি নির্বাচনী ইশতেহারে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ-জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল। বলেছিল, ক্যাপাসিটি চার্জসহ রেন্টাল ও স্বল্পমেয়াদি চুক্তিগুলো পর্যালোচনা করে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, পেশার স্বীকৃতি দাবি হকার্স ইউনিয়নের

ঢাকা শহরে সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ‘দমনমূলক’ হিসেবে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে ‘হকার আইন’ প্রণয়ন এবং...

টিএসসিতে কাল থেকে ‘আমার ভাষার চলচ্চিত্র’

ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল উত্তরাধিকার ও বাংলা চলচ্চিত্রের প্রতি গভীর অনুরাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) ২০০২ সাল থেকে আয়োজন করে আসছে বাংলা সিনেমার উৎসব...

Most Popular