Homeসারাদেশজাতিসংঘ মহাসচিবের বিশেষজ্ঞ প্যানেলে নিয়োগ পেলেন ফাহমিদা খাতুন

জাতিসংঘ মহাসচিবের বিশেষজ্ঞ প্যানেলে নিয়োগ পেলেন ফাহমিদা খাতুন

-

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জাতিসংঘের ‘মাল্টিডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্স’ (এমভিআই) বা বহুমাত্রিক ঝুঁকি সূচকবিষয়ক স্বাধীন বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ফাহমিদা খাতুনকে এই পদে নিয়োগ দিয়েছেন।

আজ বুধবার ফাহমিদা খাতুনের কর্মস্থল সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ সদস্যের এই প্যানেলের বিশেষজ্ঞরা নিজস্ব সক্ষমতায় দায়িত্ব পালন করবেন। ফাহমিদা খাতুনের এই নিয়োগ বৈশ্বিক উন্নয়ন আলোচনায় বাংলাদেশের অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮/৩২২ প্রস্তাব অনুযায়ী, প্যানেলটি প্রতি তিন বছর পর এমভিআই পর্যালোচনা করবে। পাশাপাশি পদ্ধতিগত উন্নয়নের সুপারিশ এবং উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি হ্রাস ও সক্ষমতা বৃদ্ধির অগ্রগতি পর্যবেক্ষণ করবে।

উল্লেখ্য, ড. ফাহমিদা খাতুন বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও ব্র্যাকের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রডাক্টিভ ক্যাপাসিটিস ইনডেক্সবিষয়ক উচ্চপর্যায়ের উপদেষ্টা বোর্ডেরও সদস্য।

LATEST POSTS

‘শিখা’ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—বাঙালি মুসলমানের জনপরিসরে যুক্তির খোঁজে

বাংলার ঢাকায় আজি হতে শতবর্ষ আগে ‘অজ্ঞান-তিমিরান্ধস্য’ মুসলিম বাঙালি জাতির চক্ষুন্মীলনের জন্য যে ‘জ্ঞানাঞ্জন’ প্রজ্বলিত হয়েছিল, আজ সেই আলোর কাছেই আমাদের আত্মসমালোচনার সময়। ‘বুদ্ধির মুক্তি...

নির্ধারিত দামের কমে বিক্রি, এবারও হতাশ চামড়া ব্যবসায়ীরা

কোরবানির গরুর চামড়ার দাম সরকার গত বছরের তুলনায় বাড়ালেও রাজধানীতে সেই দরে বিক্রি হচ্ছে না। বিক্রেতারা বলছেন, তারা এবারও  সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় অনেক কম...

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

ঈদের বিশেষ আয়োজন মানেই বাড়তি চমকে ভরা ইত্যাদি। এবারের ঈদেও থাকছে বিশেষ আয়োজন।নাটক, সিনেমা ও ওয়েব সিরিজে সমান দক্ষতার স্বাক্ষর রাখা দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম...

ইরানে বিক্ষোভে নিহত ২ হাজার, দাবি সরকারি কর্মকর্তার

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছেন এক ইরানি কর্মকর্তা।টানা দুই সপ্তাহ ধরে চলা এ বিক্ষোভে...

Most Popular