Homeরাজনীতিছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না: দেলাওয়ার

ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না: দেলাওয়ার

-

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. দেলাওয়ার হোসেন বলেছেন, ‘আমরা ধৈর্য ধরবো, নির্বাচনের পরিবেশকে ঠিক রাখার চেষ্টা করবো। কেউ যদি এই ধৈর্যকে দুর্বলতা মনে করে তাহলে ভুল করবেন। এই জামায়াতে ইসলামীর ছাত্রশিবির যখন জেগে উঠবে, তখন পালানোর জায়গা পর্যন্ত পাবেন না।’

আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে প্রত্যেকটি ইউনিয়নে তাদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন এ প্রার্থী।

বলেন, ‘আজকে প্রত্যেকটি ইউনিয়নে আমাদের মহিলারা যখন ভোট চাইতে যাচ্ছে, তাদেরকে বাধা দিচ্ছে। বলছে এই এলাকা হলো আমাদের বিএনপির। এই এলাকায় আপনাদের ঢুকতে দেবো না। মনে হচ্ছে গ্রামটা সরকার তাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। রেজিস্ট্রি করে দিয়েছে কি না ভাই?’

দেলাওয়ার হোসেন বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশের এক ইঞ্চি জমিন আমরা কারও হাতে ছেড়ে দিতে পারি না। প্রত্যেকটি মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার এই রাষ্ট্র আমাকে দিয়েছে। কেউ এই কাজে বাধা দিলে আমরা প্রতিরোধের দেয়াল গড়ে তুলবো।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই সবাই সমানভাবে নির্বাচনের কাজ করবে। সবাই ভোটারদের কাছে তাদের আহ্বান তুলে ধরবে। জনগণ আশ্বস্ত হয়ে যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে, তিনিই নির্বাচিত হবেন।’

শিবিরের সাবেক এ কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘আগে আমরা যেভাবে চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি ও জুলুম দেখেছিলাম, ৫ আগস্টের পর শুধু হাত বদল হয়েছে কিন্তু কাজের কোনো পরিবর্তন হয়নি।’

দেলাওয়ার হোসেন বলেন, ‘আমরা কাজ করতে চাই, আমরা চাঁদাবাজি-দুর্নীতি পছন্দ করি না। আমরা মানুষ ঠকানো পছন্দ করি না। আমরা মানুষকে হুমকি-ধমকি পছন্দ করি না।’

LATEST POSTS

বার্সেলোনার রক্ষণের নজরে তিন আর্জেন্টাইন তারকা

হান্সি ফ্লিকের বার্সেলোনা শিবিরে এখন রক্ষণভাগের সংকট। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন দলের বাইরে, আর মানসিক স্বাস্থ্যের কারণে অনির্দিষ্টকালের ছুটিতে আছেন রোনালদ আরাউহো। রক্ষণের এই শূন্যতা পূরণে শীতকালীন...

সরকার এখনো দালাল নিয়ন্ত্রিত ব্যবস্থার মূল কাঠামোর ভেতরে ঢুকতে পারেনি: প্রধান উপদেষ্টা

প্রাতিষ্ঠানিক দালালচক্র, নথি জালিয়াতি ও কাঠামোগত দুর্বলতার কারণে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানে গভীর ও জটিল সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।তিনি...

পিএইচপি কী, কেন ইউরোপের সরকারি ওয়েবসাইটগুলো বন্ধ রাখতে হলো

ওয়েবে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটি ঠিক করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরও গতকাল বুধবার ইউরোপজুড়ে অনেকগুলো সরকারি ওয়েবসাইট বন্ধ হয়ে যায়।পিএইচপির ডেভেলপাররা...

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের কর্মকর্তারা: মাহদী আমিন

বিনিয়োগের সুযোগ অনুসন্ধান এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় কোম্পানির প্রায় ৪৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সফরে...

Most Popular