Homeঅর্থনীতিচলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রায় ৬০০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রায় ৬০০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

-

২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বৈদেশিক মুদ্রাবাজার থেকে প্রায় ৬০০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৭৫ পয়সা দরে আরও ১০ কোটি ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে (জুলাই থেকে ১৮ মে পর্যন্ত) মোট কেনা ডলারের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯৮ কোটি ডলার।

২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে জ্বালানি, সার ও খাদ্য আমদানির মূল্য পরিশোধে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছিল।

তবে রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির কারণে ডলারের সরবরাহ বাড়ায় চলতি অর্থবছরের শুরুতে কেন্দ্রীয় ব্যাংক আবার ডলার কেনা শুরু করে। রেমিটেন্সের বিপরীতে সুবিধাভোগীদের টাকা যোগান দেওয়া ও মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে বাজার থেকে ডলার তুলে নেয় বাংলাদেশ ব্যাংক।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ গড়ে তোলাও কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক ডলার কেনার আরেকটি কারণ।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৪ মে পর্যন্ত মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩১ বিলিয়ন ডলার। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৫ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

তবে আইএমএফের বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী, দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে। যা গত বছর ছিল ২০ দশমিক শূন্য নয় বিলিয়ন ডলার।

অবশ্য বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার সিদ্ধান্তের সমালোচনা করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে, ডলারের দর আরও কমতে দিলে তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারত।

LATEST POSTS

সেলফি ভেরিফিকেশনে ফেসবুকে মিলবে ফ্রি ভেরিফায়েড ব্যাজ

ফেসবুক ব্যবহারকারীদের জন্য ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে নতুন একটি বিনামূল্যের ভেরিফিকেশন ব্যবস্থা চালু করেছে মেটা। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা একটি ভিডিও সেলফি দিয়ে প্রমাণ করতে পারবেন...

মানুষের সমুদ্রে পরিণত হয়েছিল মান্নার মৃত্যুদিনটি

বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আসলাম তালুকদার মান্না। তুমুল জনপ্রিয় ছিলেন মান্না নামেই। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন—সব ঘরানার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করেছিলেন তিনি। মৃত্যুর ১৮...

ইরানে শিগগির স্বৈরাচারের পতন হবে: নেতানিয়াহু

গত তিন বছরের মধ্যে ইরানে সবচেয়ে বড় আকারের সরকারবিরোধী বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা কর্তৃত্ববাদী সরকারের...

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের  উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে।আজ শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব...

Most Popular