Homeরাজনীতিচট্টগ্রামে বিএনপি প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

-

চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমানের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন এবং পুলিশের সঙ্গে তার সমর্থকদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান শতাধিক নেতাকর্মী নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী প্রার্থীর সঙ্গে ভেতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের ধস্তাধস্তি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ প্রধান ফটক আটকে দেয় এবং পরে প্রার্থী হাতে গোনা কয়েকজনকে নিয়ে ভেতরে প্রবেশ করেন।

জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি [৯ (ঘ) ধারা] অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো প্রকার শোভাযাত্রা বা শোডাউন করা যাবে না এবং রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীর সঙ্গে পাঁচজনের বেশি লোক থাকতে পারবে না।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে সাঈদ আল নোমান বলেন, ‘মানুষের এমন ভালোবাসা ও আবেগ চট্টগ্রামের ঐতিহ্য। এটা আমি বাবার সময় থেকে দেখে আসছি। এটি একদিকে যেমন প্রাপ্তি, অন্যদিকে বিব্রতকরও।’ পরিস্থিতির জন্য বিব্রতবোধ করছেন জানিয়ে তিনি বলেন, ‘রাজনীতি বা নির্বাচন ক্ষমতার জন্য নয়, বরং এটি কাঁধে বড় দায়িত্ব। আমি জয়-পরাজয় নিয়ে ভাবছি না, মানুষের সেবা করে যেতে চাই।’

পরে তিনি বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে প্রার্থীদের ভিড় দেখা গেছে।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টির (চট্টগ্রাম-৪, ৫, ৮, ৯ ও ১০) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন। বাকি ১০টি আসনের দায়িত্বে আছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এ ছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

LATEST POSTS

ল্যাটিন-বাংলা সুপার কাপে চরম বিশৃঙ্খলা: জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত

এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে দেওয়া জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ আপাতত স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ল্যাটিন-বাংলা সুপার কাপ আয়োজনে চূড়ান্ত অব্যবস্থাপনা, সাংবাদিকদের ওপর হামলা...

কোনো ভারী অস্ত্র বাইরে নেই, উদ্ধার হচ্ছে, হতে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস...

সাইবার জগতে বট ট্রাফিক: ভবিষ্যদ্বাণীর দেড় বছর আগেই যেভাবে ছাড়িয়ে গেল মানুষকে

ধরুন, এই গরমে আপনি অনলাইনে এসি কেনার জন্য কয়েকটি ওয়েবসাইট ঘুরে দেখছেন। আপনি মানুষ, তাই খুব বেশি হলে ৫ থেকে ১০টি সাইট ঘেঁটে দাম যাচাই...

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

বর্তমান বিশ্বে সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে...

Most Popular