Homeসারাদেশগৃহকর্মী নিয়োগের আগে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের

গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের

-

গৃহকর্মী নিয়োগের আগে তার পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ মঙ্গলবার রাতে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে গৃহকর্মী নিয়োগের পূর্বে তার জাতীয় পরিচয়পত্র, এক কপি সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ছবি ও তার পরিচয় নিশ্চিতের জন্য কমপক্ষে দুজন সনাক্তকারীর নাম-ঠিকানা সংগ্রহ ও সংরক্ষণের জন্য নগরবাসীকে বিশেষভাবে অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার।

ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ পূর্বক নাগরিকদের তথ্য সংগ্রহে পুলিশকে সহযোগিতার জন্যও অনুরোধ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক চাঞ্চল্যকর জোড়া খুনের একটি ঘটনা সংঘটিত হয়েছে। এ ছাড়া, গৃহকর্মী কর্তৃক অনেক সময় মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনাও নতুন নয়। 

নগরবাসী একটু সচেতন হলে এরূপ অপরাধ প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

LATEST POSTS

‘শুধু ডিজিটাল প্রবেশাধিকার নয়, গড়ে তুলতে হবে এআই সক্ষমতা’

দেশে এআই সক্ষমতা গড়ে তুলতে কেবল ডিজিটাল সেবা সম্প্রসারণ নয়, বরং মানুষ, দক্ষতা ও উদ্ভাবনকে কেন্দ্র করে জাতীয় এআই ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।তাদের...

ঢাকার জলাবদ্ধতা: প্রযুক্তি যেভাবে বদলে দিতে পারে পরিস্থিতি

প্রতি বছর বর্ষা এলে ঢাকা শহরটা বিশাল নদীতে পরিণত হয়। রাস্তায় হাঁটু পানি, আর আমাদের একই প্রশ্ন—এই শহরটা কি কোনোদিন ঠিক হবে না? উত্তরটা মন...

সারাদেশে টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য

ঈদুল আজহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্য নিয়ে শুরু হতে যাচ্ছে টিসিবির ট্রাকসেল।বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো...

তারকাদের চোখে ভালোবাসার মানে

ভালোবাসার সংজ্ঞা একেকজনের কাছে একেকরকম। কারো কাছে ভালোবাসা মানে বিশ্বাস, কারো কাছে নির্ভরশীলতা। তারকারাও তাদের ভালোবাসার সংজ্ঞা নিয়ে নানান রকম মত দিয়েছেন। দেখা যাক ভালোবাসার মানে...

Most Popular