Homeঅর্থনীতিগভর্নরের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় ব্যাংকে কর্মীদের একাংশের প্রতিবাদ

গভর্নরের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় ব্যাংকে কর্মীদের একাংশের প্রতিবাদ

-

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবিতে ঢাকায় প্রতিবাদ সভা করেছেন ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ।

আজ বুধবার সকাল ১১টার দিকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। কর্মকর্তা-কর্মচারীরা গভর্নরের বিরুদ্ধে ‘স্বৈরাচারী আচরণের’ অভিযোগ তোলেন।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ বলেন, তিন কর্মকর্তার বিরুদ্ধে জারি করা কারণ দর্শানোর নোটিশ ও বদলির আদেশ আজ প্রত্যাহার না করলে তারা আগামীকাল থেকে প্রতীকী কলমবিরতি কর্মসূচি পালন করবেন।

তিনি অভিযোগ করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করায় চলতি সপ্তাহের শুরুতে তিন কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং তারা জবাব দেওয়ার আগেই গভর্নর তাদের বদলি করেন।

মাসুম বিল্লাহ নিজেও কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন এবং তাকে বদলি করা হয়েছে। ‘আমরা গভর্নরের সঙ্গে বৈঠকের আবেদন করেছিলাম, কিন্তু তিনি সে সুযোগ দেননি,’ বলেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, ‘আমরা বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন চেয়েছিলাম, কিন্তু পেয়েছি স্বৈরশাসন।’

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকে বহু উপদেষ্টা ও পরামর্শককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু কার্যকর কোনো অর্থনৈতিক নীতিগত উদ্যোগ দৃশ্যমান হয়নি। অন্যদিকে নিয়মিত নিয়োগ বন্ধ থাকায় চাপে কর্মকর্তা-কর্মচারীদের হিমশিম খেতে হচ্ছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্বাহী পরিচালক ও উপপ্রধান মফিজুর রহমান খান চৌধুরী জানান, গত সাত-আট মাস ধরে কর্মকর্তারা দাবি জানিয়ে আসছিলেন, সেগুলো না মানায় তারা বিক্ষোভে নেমেছেন।

LATEST POSTS

সায়গলের রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের সায়গল

উপমহাদেশের সংগীত ইতিহাসে কিছু নাম আছে, যাদের আলাদা করে কোনো পরিচয়ের প্রয়োজন পড়ে না। নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে একটি সময়, আবহ ও অনুভূতি ভেসে ওঠে।কে...

ব্যাপক সমালোচনার মধ্যে মিয়ানমারে নির্বাচন শুরু

মিয়ানমারে জাতীয় নির্বাচন হচ্ছে, কিন্তু অনেকেই এটিকে ভুয়া বা সাজানো নির্বাচন বলে মনে করছেন। কেননা বড় বড় রাজনৈতিক দলগুলো ভেঙে দেওয়া হয়েছে, তাদের অনেক নেতা...

হাদি হত্যার বিচার দাবি: শাহবাগে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে রাতভর অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।আজ শুক্রবার সন্ধ্যায়...

ফ্রান্সের গ্রুপে না রেখে পর্তুগালের গ্রুপে কেন উজবেকিস্তান?

২০২৬ বিশ্বকাপের ড্র এর পরই সমর্থকদের মধ্যে বিতর্ক চলছে, উজবেকিস্তানকে কেন ফ্রান্স-সেনেগালের গ্রুপ আই-এ রাখা হলো না? রিও ফার্দিনান্দ যখন ঘোষণা করলেন যে উজবেকিস্তান যাবে...

Most Popular