Homeরাজনীতিকিশোরগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

কিশোরগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

-

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার বিকেলের দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকেলে ভাতশালা গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনী জনসভা হলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। জনসভার শেষ পর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়। 

যুবদল নেতা মাহবুব আলম কিসমত অভিযোগ করে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মিছিল নিয়ে জনসভায় পৌঁছানোর পর ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সাদেক মিয়া ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ অন্তত ২০ জন আহত হয়েছি।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়া বলেন, ‘যুবদল নেতা কিসমত ও তার অনুসারীরাই আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।’

এ বিষয়ে ওসি সোয়েব খান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

LATEST POSTS

ইরানে বিক্ষোভে গ্রেপ্তার ‘দাঙ্গাকারীদের’ শাস্তি শুরু

ইরানে সাম্প্রতিক দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 'দাঙ্গাকারীদের' বিরুদ্ধে কঠোর শাস্তি কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আল জাজিরা জানিয়েছে, একইসঙ্গে চলমান...

বিপিএলে নাহিদ রানার ফোকাস ইয়র্কার ও স্লোয়ার বলেই

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের উন্নত করা বোলিং অস্ত্রগুলো পুরোপুরি কাজে লাগাতে মুখিয়ে আছেন বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানা। ২৬ ডিসেম্বর শুরু হতে...

২০২৫ শ্রম আইন সংশোধনী: নিরাপত্তা, অধিকার ও এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে ২০২৬ সালে উত্তরণের প্রাক্কালে বাংলাদেশে শ্রম আইন সংশোধন এখন আর কেবল অভ্যন্তরীণ সংস্কারের প্রশ্ন নয়।শ্রমিক সুরক্ষা, আন্তর্জাতিক মানদণ্ড ও বৈশ্বিক...

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জাতীয় সংসদে আজ মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার...

Most Popular