Homeখেলাধুলাকামিন্স, লায়নের তোপে অ্যাডিলেডেও নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে

কামিন্স, লায়নের তোপে অ্যাডিলেডেও নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে

-

রেকর্ড লক্ষ্য তাড়ায় শুরুর বিপর্যয়ের পর ইংল্যান্ডকে আশা দেখাচ্ছিলেন জ্যাক ক্রলি, থিতু হয়ে গিয়েছিলেন জো রুটও। তবে তাদের থামিয়ে অস্ট্রেলিয়ার হাতেই নাটাই রেখেছেন প্যাট কামিন্স, ন্যাথান লায়ন।

অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনে স্বাগতিক দল। ৪৩৫ রানের লক্ষ্যে থাকা ইংল্যান্ড ৬ উইকেটে ২০৭ রান করেছে। ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন কামিন্স, ৬৪ রানে ৩ উইকেট নেন লায়ন।

৪৩৫ রানের লক্ষ্যে নেমে ৩১ রানের মধ্যেই দুই উইকেট তুলে নেন কামিন্স। তৃতীয় উইকেটে জো রুটকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন ক্রলি। থিতু হওয়া রুটকে ফিরিয়ে জুটিও ভাঙেন কামিন্স।

রুটের পর হ্যারি ব্রুক এসেও সঙ্গ দিচ্ছেলেন ক্রলিকে। তাকে বোল্ড করে দেন লায়ন। ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকেও একইভাবে ফেরান লায়ন।

শেষ বিকেলে ক্রলিকে স্টাম্পিং করে ইংল্যান্ডের স্বপ্ন গুঁড়িয়ে দেন লায়ন।

অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে ২৮৬ করেছিলো ইংল্যান্ড। অস্ট্রেলিয়া ৩৪৯ রান আরও যোগ করে রেকর্ড লক্ষ্য দেয় ইংল্যান্ডকে। ম্যাচ জিততে এখন তাদের চাই ৪ উইকেট। আর টেস্টের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে  শেষ দিনে আরও ২২৮ রান করতে হবে ইংল্যান্ডকে। 

LATEST POSTS

লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে আগুন, পুলিশ বলছে নাশকতা

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোররুমে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, এটি নাশকতার ঘটনা।গতকাল শুক্রবার রাত প্রায় ৪টার দিকে এ ঘটনা ঘটে।...

দক্ষিণ এশিয়ায় ধর্মনিরপেক্ষতা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে কেন

‘পোস্ট কলোনিয়াল থিওরি অ্যান্ড দ্য মেকিং অব হিন্দু ন্যাশনালিজম’ (২০২৫) গ্রন্থের লেখক, দার্শনিক ও বিজ্ঞান-ইতিহাসবিদ ড. মীরা নন্দার সঙ্গে আলাপচারিতা।দ্য ডেইলি স্টার: আপনি যুক্তি দিয়েছেন,...

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের...

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের...

Most Popular