Homeসারাদেশওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে: ডিএমপি

ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে: ডিএমপি

-

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে তল্লাশি ও অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শুক্রবার সন্ধ্যায় ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে দুপুরে দুপুরে পল্টনের বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যার দিকে হাদিকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।

ডিএমপি বলছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে।

পাশাপাশি গোয়েন্দা পুলিশও হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। 

হাদিকে গুলির ঘটনায় আতঙ্কিত না হয়ে ঘটনায় জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা বা ৯৯৯ নম্বরে ফোন করে জানানোর অনুরোধ জানিয়েছে ডিএমপি।

 

LATEST POSTS

টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডির তথ্য

আপনি আপনার মোবাইল ফোনে কার সঙ্গে কথা বলেছেন, কতক্ষণ কথা বলেছেন, কোন এলাকা থেকে কল করেছেন—এমনকি আপনার পুরো এক বছরের কল লিস্ট আর আপনি এই...

‘তৌহিদী জনতা’ আসলে কারা?

বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি শব্দ বেশ দ্রুত পরিচিত হয়ে উঠেছে—‘তৌহিদী জনতা’। ধর্মীয় বিশ্বাসের ভাষায় শব্দটির অর্থ আপাতদৃষ্টিতে খুবই সরল। কিন্তু গত দুই...

ক্যানসার আক্রান্তদের সহায়তা বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যানসারসহ ছয় দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা বাড়িয়ে এক লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

ফিল্ম ইন্ডাস্ট্রি যেন একটা ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

দেশের চলচ্চিত্র অঙ্গন এখন আগের সেই গৌরবময় অবস্থানে নেই। বরং সাম্প্রতিক বছরগুলোতে নানা অস্থিরতা ও বিভাজনের কারণে এই শিল্পের পরিবেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে।এমনটাই মত...

Most Popular