Homeসারাদেশঋতুপর্ণা চাকমাসহ ৪ নারী পাচ্ছেন রোকেয়া পদক

ঋতুপর্ণা চাকমাসহ ৪ নারী পাচ্ছেন রোকেয়া পদক

-

স্ব স্ব ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর রোকেয়া পদক পাচ্ছেন চার নারী।

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নারী শিক্ষা খাতে ড. রুভানা রাকিব, শ্রম অধিকার আন্দোলনে ভূমিকার জন্য কল্পনা আক্তার, মানবাধিকার খাতে অবদানের জন্য ড. নাবিলা ইদ্রিস এবং ক্রীড়ায় নারী জাগরণ সৃষ্টিতে ভূমিকার জন্য ঋতুপর্ণা চাকমা এবার এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন।

আগামী ৯ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করবে সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

LATEST POSTS

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের শর্তের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে মূলত বিশ্ববাজারের অস্থিরতার কারণে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)...

শ্যারন টেইট: যে আলো নিভে যায়নি আজও

শ্যারন টেইট আজও পুরোপুরি অতীত নন। তিনি যেন একটি থেমে যাওয়া মুহূর্ত। একটি দীর্ঘ নীরবতা। এমন এক বিরতি, যা এত দীর্ঘ হয়েছে যে স্বাভাবিক মনে...

আফ্রিকায় সেনা-অভ্যুত্থান ‘ভাইরাসের মতো’ ছড়িয়ে পড়ছে?

পশ্চিমের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আফ্রিকায় সেনা-অভ্যুত্থান যেন 'ভাইরাসের মতো' ছড়িয়ে পড়েছে। একেক দেশে এই 'ভাইরাস' ছড়িয়ে পড়ার কারণ একেক। এ নিয়ে বিশ্লেষকভেদে মতও ভিন্ন।তবে বিস্ময়ের...

‘আপনারা সেই শক্তি, যার কারণে জাতি মর্যাদার সঙ্গে মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনে সহযোগিতার জন্য দায়িত্বে থাকা সবাইকে নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

Most Popular